সাফ চ্যাম্পিয়ন সুলিভানদের ছাদখোলা বাসে হাতিরঝিলে সংবর্ধনা দেবে বাফুফে

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৬

সাফ চ্যাম্পিয়ন সুলিভানদের ছাদখোলা বাসে হাতিরঝিলে সংবর্ধনা দেবে বাফুফে

লন্ডন বাংলা ডেস্ক ::

 

দক্ষিণ এশিয়ার ফুটবলে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে বাংলাদেশ। মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রেখে গৌরব নিয়ে দেশে ফিরছে তরুণ ফুটবলাররা। এই সাফল্য উদ্‌যাপন করতে বর্ণিল আয়োজনে চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

আজ সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হবে এই সংবর্ধনা আয়োজন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে খেলোয়াড়দের একটি বিশেষ ছাদখোলা বাসে করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করিয়ে আনা হবে হাতিরঝিলে।

 

এই শোভাযাত্রার মূল লক্ষ্য দেশের মানুষের সঙ্গে এই অর্জনের আনন্দ ভাগ করে নেওয়া। রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে শোভাযাত্রাটি শেষ হবে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে, যেখানে রাত সাড়ে ৭টায় শুরু হবে মূল সংবর্ধনা অনুষ্ঠান।

অনুষ্ঠানে বাফুফের কর্মকর্তাদের পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। তারা খেলোয়াড় ও কোচিং স্টাফদের অভিনন্দন জানাবেন এবং তাদের এই সাফল্যকে সম্মান জানাবেন।

 

সমর্থক ও সাধারণ জনগণকে এই আনন্দঘন আয়োজনের অংশ হতে বিশেষভাবে আহ্বান জানিয়েছে বাফুফে।

 

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ছাদখোলা বাসে ক্রীড়াবিদদের বরণ করে নেওয়ার প্রথা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এর আগে গত বছর এশিয়ান কাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করে দেশে ফেরার পর নারী ফুটবল দলকে একইভাবে সংবর্ধনা দেওয়া হয়।

 

এছাড়া চলতি বছরের জানুয়ারিতে সাফ নারী ফুটসালে শিরোপা জয়ের পর সাবিনা-কৃষ্ণাদেরও বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে হাতিরঝিলে এনে সম্মাননা জানানো হয়েছিল।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930