বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা: গোল্ডেন বুট জয়ের গৌরবময় ইতিহাস

প্রকাশিত: 3:38 PM, May 19, 2026

লন্ডন বাংলা ডেস্ক ::

 

বিশ্বকাপে গোল করা প্রতিটি ফুটবলারের স্বপ্নের মুহূর্ত। আর টুর্নামেন্টজুড়ে সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড়ের হাতে ওঠে মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন বুট’ পুরস্কার। আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপেও বিশ্বের সেরা সব স্ট্রাইকার নিজেদের নাম লেখাতে চাইবেন এই গৌরবের তালিকায়।

১৯ জুলাই টুর্নামেন্ট শেষ হওয়ার পর যিনি সর্বোচ্চ গোলদাতা হবেন, তিনিই জিতবেন গোল্ডেন বুট এবং জায়গা করে নেবেন ফুটবল ইতিহাসের কিংবদন্তিদের পাশে।

 

বিশ্বকাপের ইতিহাসে গোল্ডেন বুট জয়ীদের তালিকা নিচে তুলে ধরা হলো—

১৯৩০: গিয়ের্মো স্তাবিলে (আর্জেন্টিনা) — ৮ গোল

১৯৩৪: ওলদ্রিচ নেজেদলি (চেক প্রজাতন্ত্র) — ৫ গোল

১৯৩৮: লেওনিদাস (ব্রাজিল) — ৭ গোল

১৯৫০: আদেমির (ব্রাজিল) — ৮ গোল

১৯৫৪: শান্দর কচিস (হাঙ্গেরি) — ১১ গোল

১৯৫৮: জুস্ত ফঁতেন (ফ্রান্স) — ১৩ গোল

১৯৬২: ফ্লোরিয়ান আলবার্ট (হাঙ্গেরি), ভ্যালেন্তিন ইভানভ (সোভিয়েত ইউনিয়ন), গ্যারিঞ্চা (ব্রাজিল), ভাভা (ব্রাজিল), লেওনেল সানচেজ (চিলি) ও দ্রাজান জেরকোভিচ (যুগোস্লাভিয়া) — ৪ গোল

১৯৬৬: ইউসেবিও (পর্তুগাল) — ৯ গোল

১৯৭০: গের্ড মুলার (জার্মানি) — ১০ গোল

১৯৭৪: গজেগোজ লাতো (পোল্যান্ড) — ৭ গোল

১৯৭৮: মারিও কেম্পেস (আর্জেন্টিনা) — ৬ গোল

১৯৮২: পাওলো রোসি (ইতালি) — ৬ গোল

১৯৮৬: গ্যারি লিনেকার (ইংল্যান্ড) — ৬ গোল

১৯৯০: সালভাতোরে স্কিলাচি (ইতালি) — ৬ গোল

১৯৯৪: ওলেগ সালেঙ্কো (রাশিয়া) ও হ্রিস্তো স্তইচকভ (বুলগেরিয়া) — ৬ গোল

১৯৯৮: ডাভর শুকার (ক্রোয়েশিয়া) — ৬ গোল

২০০২: রোনালদো (ব্রাজিল) — ৮ গোল

২০০৬: মিরোস্লাভ ক্লোসে (জার্মানি) — ৫ গোল

২০১০: টমাস মুলার (জার্মানি) — ৫ গোল

২০১৪: হামেস রদ্রিগেস (কলম্বিয়া) — ৬ গোল

২০১৮: হ্যারি কেইন (ইংল্যান্ড) — ৬ গোল

২০২২: কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স) — ৮ গোল

Spread the love

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031