‘নেইমারকে ব্রাজিল দলে বদলি খেলোয়াড়ের ভূমিকাও মেনে নিতে হবে’

প্রকাশিত: 4:10 PM, May 20, 2026

লন্ডন বাংলা ডেস্ক ::

 

২০২৬ বিশ্বকাপে নেইমারকে কার্লো আনচেলত্তি রাখলেও ব্রাজিল দলে তার আগের মর্যাদা আর থাকছে না। দল ঘোষণার আগে সান্তোস তারকার সঙ্গে গুরুত্বপূর্ণ ভিডিও আলাপে স্পষ্টভাবেই নতুন বাস্তবতা বুঝিয়ে দিয়েছেন ব্রাজিল কোচ।

ব্রাজিলের চূড়ান্ত ২৬ সদস্যের বিশ্বকাপ দলে নেইমারের জায়গা একসময় অনিশ্চিত ছিল। তবে গত বৃহস্পতিবার আনচেলত্তি ও ব্রাজিল ফুটবল সংস্থার কারিগরি পরিচালক রদ্রিগো কাইতানোর সঙ্গে হওয়া একটি গুরুত্বপূর্ণ ভিডিও আলাপের পর পরিস্থিতি বদলে যায়।

 

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোর তথ্য অনুযায়ী, ওই আলোচনায় আনচেলত্তি নেইমারকে জানিয়ে দেন যে, জাতীয় দলে তার ‘অস্পর্শনীয় তারকা’ অধ্যায়ের সমাপ্তি হয়েছে।

ইতালিয়ান এই কোচ স্পষ্ট করেন, নেইমার আর দলের অধিনায়ক থাকবেন না এবং শুরুর একাদশেও তার জায়গা নিশ্চিত নয়। আনচেলত্তি জানান, তিনি ইতোমধ্যেই মূল একাদশের পরিকল্পনা তৈরি করেছেন এবং সেখানে বর্তমানে নেইমার নেই।

 

এছাড়া খেলোয়াড়দের জন্য নতুন আচরণবিধিও তুলে ধরা হয়। এতে টুর্নামেন্টে পুরো মনোযোগ ধরে রাখতে সামাজিক যোগাযোগমাধ্যমে কম সক্রিয় থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 

তবে ব্যক্তিগত আলোচনায় কঠোর অবস্থান নিলেও প্রকাশ্যে নেইমারের অভিজ্ঞতার প্রশংসা করেছেন আনচেলত্তি। তার বিশ্বাস, তরুণ খেলোয়াড়দের জন্য নেইমারের উপস্থিতি ড্রেসিংরুমে ইতিবাচক প্রভাব ফেলবে, যদিও মাঠে তার ভূমিকা সীমিত হতে পারে।

 

আনচেলত্তি বলেন, ‘সে এখন আগের চেয়ে বেশি ফিট। এই বিশ্বকাপে সে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবে। এমন প্রতিযোগিতার অভিজ্ঞতা তার আছে, দলের সবাই তাকে ভালোবাসে। সে দলের পরিবেশ আরও সুন্দর করতে পারে।’

 

তিনি আরও বলেন, ‘আমরা নেইমারকে শুধু বদলি খেলোয়াড় হিসেবে ভাবিনি। আমরা বিশ্বাস করি, এক মিনিট, পাঁচ মিনিট, নব্বই মিনিট কিংবা শুধু টাইব্রেকারে শট নেওয়ার সময়েও সে দলকে সাহায্য করতে পারবে।’

 

প্রতিবেদন অনুযায়ী, আনচেলত্তির ফোন পেয়ে নেইমারের প্রতিক্রিয়া ছিল খুবই ইতিবাচক। হাসিমুখেই তিনি দলকে সাহায্য করতে যা প্রয়োজন সব করতে প্রস্তুত থাকার কথা জানান। মূলত এই মানসিকতাই তাকে চূড়ান্ত দলে জায়গা এনে দিয়েছে।

 

২০২৫ সালে ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম নেইমারকে দলে ডাকলেন আনচেলত্তি।

 

দল ঘোষণার পর নেইমার কোচিং স্টাফকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে বার্তা পাঠান বলেও জানা গেছে। সেখানে ছিল ব্রাজিলের সবুজ-হলুদ হৃদয়ের প্রতীক।

Spread the love

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031