বিশ্বকাপে সৌদি আরবের পতাকা মাটিতে না রাখার কারণ কী

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৬

বিশ্বকাপে সৌদি আরবের পতাকা মাটিতে না রাখার কারণ কী

স্পোর্টস ডেস্ক :: 

 

বিশ্বকাপে সৌদি আরব ও উরুগুয়ের মধ্যকার ম্যাচের আগে এক ব্যতিক্রমী দৃশ্য দর্শকদের নজর কাড়ে। অন্যান্য দেশের মতো মাটিতে না রেখে সৌদি আরবের জাতীয় পতাকাটি মাঠের ওপর উঁচু করে ধরে রাখা হয়।

 

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দেশের মধ্যে সৌদি আরবের পতাকাই একমাত্র জাতীয় পতাকা, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় মর্যাদার কারণে মাটিতে স্পর্শ করতে দেওয়া হয় না। অনুষ্ঠানিক ভারসাম্য বজায় রাখতে উরুগুয়ের পতাকাটিও একইভাবে উঁচু করে ধরা হয়েছিল।

 

সৌদি আরবের জাতীয় পতাকায় ইসলাম ধর্মের কালেমা বা শাহাদাহ লেখা থাকায় এর ব্যবহারে কঠোর বিধিনিষেধ রয়েছে। দেশটির আইন অনুযায়ী, পতাকাকে এমনভাবে নামানো বা ব্যবহার করা যাবে না যাতে তা মাটি, পানি বা অন্য কোনো পৃষ্ঠ স্পর্শ করে।

এছাড়া বিবর্ণ, ক্ষতিগ্রস্ত বা অযত্নে থাকা পতাকা প্রদর্শনও নিষিদ্ধ। ব্যবহারের অনুপযোগী হয়ে গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের তা যথাযথভাবে ধ্বংস করতে হয়, যাতে পতাকার মর্যাদা অক্ষুণ্ন থাকে।

এদিকে মাঠের খেলায় গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে সৌদি আরব ও উরুগুয়ে ১-১ গোলে ড্র করে। সৌদির হয়ে প্রথমার্ধের শেষ দিকে গোল করেন আব্দুল্লাহ আল-আমরি। তবে ম্যাচের শেষ দিকে ম্যাক্সি আরাউজো সমতা ফেরালে জয় হাতছাড়া হয় সৌদি আরবের।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930