ব্রাজিল নাকি হাইতি, কি বলছে সুপার কম্পিউটারের প্রেডিকশন

প্রকাশিত: 8:57 PM, June 19, 2026

ব্রাজিল নাকি হাইতি, কি বলছে সুপার কম্পিউটারের প্রেডিকশন

স্পোর্টস ডেস্ক ::

 

নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর ঘুরে দাঁড়াতে মরিয়া ব্রাজিল। আগামীকাল শনিবার দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে আসরের সব থেকে সফল দলটি। আর এতে জিততে না পারলে প্রায় ভুলে যাওয়া এক ইতিহাস ফিরে আসবে তাদের সামনে।

বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে জয়হীন থাকার অভিজ্ঞতা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য খুবই বিরল। ১৯৭৮ সালের পর গত ৪৮ বছরে কোনো বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জয়হীন থাকেনি তারা।

 

ঐতিহ্য আর র্যাঙ্কিংয়ের কারনেই ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিতব্য ম্যাচে তাই ব্রাজিলকেই স্পষ্ট ফেবারিট ধরা হচ্ছে। ফিফা র্যাঙ্কিংয়ে হাইতির থেকে অনেক এগিয়ে ব্রাজিল। র্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবস্থান ৬ নম্বরে, আর হাইতি ৮৪ নম্বরে—দুই দলের মধ্যে পার্থক্য ৭৮ ধাপ।

আর সবকিছুর বিবেচনায় পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাস প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটারও সেলেসাওদের জয়ের সম্ভাবনা দেখছে ৮৭.৩ শতাংশ, আর ড্রয়ের সম্ভাবনা ৮.৪ শতাংশ। বিপরীতে হাইতির জয়ের সম্ভাবনা মাত্র ৪.৩ শতাংশ।

 

মরক্কোর সঙ্গে ড্র করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ব্রাজিলের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা এখনও সবথেকে বেশি। অপটার হিসেবে গ্রুপ সি থেকে শীর্ষস্থান অর্জনের সম্ভাবনা ব্রাজিলের ৫২ শতাংশ। শেষ ৩২-এ ওঠার সম্ভাবনা ৯০.৩ শতাংশ। এমনকি শিরোপা জয়ের সম্ভাবনাও ৫.৪ শতাংশ ধরা হয়েছে।

 

দুই দলের মুখোমুখি পরিসংখ্যানের হিসাবেও ব্রাজিল–হাইতি ম্যাচে স্পষ্ট ফেবারিট ব্রাজিল। দল দুইটির অতীত রেকর্ড একেবারেই একপেশে। এর আগে তিনবার মুখোমুখি হয়ে সবকটিতে জিতেছে ব্রাজিল। সর্বশেষ ২০১৬ কোপা আমেরিকায় ব্রাজিল ৭-১ গোলে উড়িয়ে দিয়েছিল হাইতিকে।

Spread the love

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031