১০ জনের দল নিয়েও তুরস্ককে হারাল প্যারাগুয়ে

প্রকাশিত: 5:05 PM, June 20, 2026

১০ জনের দল নিয়েও তুরস্ককে হারাল প্যারাগুয়ে

স্পোর্টস ডেস্ক ::

 

বিশ্বকাপে তুরস্কের বিপক্ষে খেলতে নেমে দারুণ একটি রেকর্ডে গড়ল প্যারাগুয়ে। চলতি আসরে দ্রুততম গোলের মালিক হলেন দলটির মাতিয়াস গালারজা। আর তার গোলেই ১-০ ব্যবধানে জয় পায় দলটি। যেখানে বিরতির ঠিক আগে ১০ জনের দলে পরিণত হলেও জয় পেতে কোনো সমস্যা হয়নি প্যারাগুয়ের।

অন্যদিকে গ্রুপ পর্ব টানা দুই ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়ে গেছে তুরস্কের। এর আগে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২–০ গোলে হেরেছিল তারা।

 

স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে তুরস্কের বিপক্ষে ম্যাচের মাত্র ৬৫ সেকেন্ডেই গোল করেছেন প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস গালারজা। এটি এবারের আসরের দ্রুততম গোল। তার আগে আজই স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর ইসমায়েল সাইবারি গোল করেছিলেন ৭১ সেকেন্ডে।

বল দখল বদলে যাওয়ার পর বলটি মাতিয়াস গালারজার কাছে পৌঁছে যায়, গোল থেকে প্রায় ২৫ গজ দূরে। তিনি সেখান থেকে নিখুঁত এক শট নিয়ে বলটি নিচের কোণায় পাঠিয়ে দেন, এবং প্যারাগুয়েকে ম্যাচের শুরুতেই এগিয়ে দেন।

 

তবে বিরতির আগে যোগ করা সময়ে ১০ জনের দলে পরিণত হয় প্যারাগুয়ে। দলটির মিগেল আলমিরন মুখ ঢেকে প্রতিপক্ষের মের্ত মুলদুরকে কিছু একটা বলছিলেন। এরপর তাকে লাল কার্ড দেখানো হয়!

 

যদিও বিরতির আগে ও পরে আধিপত্য বিস্তার করে খেলে তুরস্ক। এ সময় প্যারাগুয়ে থেকে পাস, পজিশন, অন টার্গেটে শট সব দিকেই এগিয়ে ছিল তারা। তবে গোল করতে না পারায় ম্যাচ হেরে বসে।

Spread the love

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031