জার্মান আ.লীগের সাবেক সভাপতি মৃত্যুতে শোক

প্রকাশিত: 4:49 PM, June 29, 2020

জার্মান আ.লীগের সাবেক সভাপতি মৃত্যুতে শোক

লন্ডন বাংলা ডেস্কঃঃ

জার্মান আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম রতনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ। সংগঠনের সভাপতি এম. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান এক শোক বার্তায় বলেন, ‘আমাদের সহযোদ্ধা রতন ভাই বঙ্গবন্ধুর আদর্শের একজন সাহসী সৈনিক ছিলেন।

 

তাঁর অকাল মৃত্যু আমাদের সবাইকে কাঁদাচ্ছে। আমরা ভীষণভাবে শোকাহত ও বেদনাহত। রতন ভাইয়ের প্রয়াণে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ গভীর শোক প্রকাশ করছে। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।’উল্লেখ্য, আনোয়ারুল ইসলাম রতন গতকাল ২৬ জুন স্থানীয় সময় বিকেল ৫ টায় জার্মানের লাংগেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি অনেকদিন যাবত চিকিৎসাধীন ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30