বাহুবলে গাঁজা  বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড

প্রকাশিত: 12:41 PM, April 26, 2021

বাহুবলে গাঁজা  বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড

  প্রতিনিধি/বাহুবলঃঃ

বাহুবলে গাঁজা সেবন ও বিক্রির অভিযোগে আব্দুল হান্নান (৫০) নামে এক ব্যক্তিকে তিন মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার  দুপুর সাড়ে ১২টায় বাহুবল উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের হামিদনগর এলাকায় গাজা সেবন ও সংরক্ষণের দায়ে শাহ মো. আব্দুল হান্নান(৫০)নামে এক ব্যক্তিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ৩ (তিন) মাসের কারাদণ্ড ও ৫০০/- জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতটি

 

পরিচালনা করেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার।আটককৃত গাঁজা সেবনকারী শাহ আব্দুল মান্নান বাহুবল উপজেলার অলুয়া গ্রামের আব্দুর নুরের পুত্র, সে দীর্ঘদিন যাবত ৩নং সাতকাপন ইউনিয়নের উত্তর হামিদনগর এলাকায় ভাড়া বাসায় থেকে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছিলো।

 

রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয় ভ্রাম্যমাণ আদালত। এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031