করোনা: বাতিল আইপিএল

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২০

করোনা: বাতিল  আইপিএল

ক্রীড়া প্রতিবেদকঃঃ

করেনাভাইরাসের চোখ রাঙানিতে পিছিয়ে গেছে আইপিএল। তবে এবার হয়তো বাতিল হওয়ার পথে এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ। সংক্রমণ প্রতিরোধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল মঙ্গলবার সারা দেশে তিন সপ্তাহের লকডাউনের নির্দেশ দিয়েছেন। ফলে এবার আইপিএল বাতিল হওয়ার সম্ভাবনাও প্রকট হয়ে উঠল।ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী এক সাক্ষাৎকারে বলেন, ‍’আইপিএল নিয়ে কোনো ইতিবাচক উত্তর এই মুর্হূতে নেই।

 

এখন কিছুই বলা যাচ্ছে না। আইপিএল পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত যেদিন হয়েছিল, তারপর গত ১০ দিনে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। তাই আমার কাছে এই মুর্হূতে আইপিএল সম্পর্কে কোনো উত্তর নেই। ক্রিকেটের আন্তর্জাতিক সফরসূচি নির্ধারিত রয়েছে। ক্রিকেট ছাড়াও অনেক খেলা বন্ধ। সরকার লকডাউন করেছে। ফলে দলগুলো বিমার সাহায্য পাবে কি না সেটাও জানা নেই। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে নেই। সরকার বা প্রশাসন যে ভাবে এগোতে বলবে, সেভাবেই পদক্ষেপ নেওয়া হবে।

 

মঙ্গলবার আইপিএল ফ্র্যাঞ্চাইজি দলগুলোর মালিকদের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের টেলি-বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা স্থগিত করে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রতিক্রিয়ায় কিংস ইলেভেন পাঞ্জাবের অন্যতম মালিক নেস ওয়াদিয়া বলেছেন, ‍’ভারতীয় ক্রিকেট বোর্ডের উচিত আইপিএল পিছিয়ে দেওয়া। সবার আগে মানবসমাজ। বাকি সব কিছুই আসবে তার পরে। পরিস্থিতির কোনো উন্নতি হয়নি এখনও পর্যন্ত। সুতরাং বৈঠক করে আর কী-ই বা হতো?

 

উল্লেখ্য, এবারের আইপিএল ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণে তা পিছিয়ে দেওয়া হয়েছিল ১৫ এপ্রিল পর্যন্ত। কিন্তু এবার আইপিএল হওয়ার পথে জানিয়ে নেস ওয়াদিয়া বলেন, ‍’এই মুর্হূতে আইপিএল নিয়ে ভাবছিই না। বাকি বিষয়ের মতোই তা গুরুত্বহীন। বরং গুরুত্ব পাচ্ছে, করোনাভাইরাসের সংক্রমণের জেরে তৈরি হওয়া পরিস্থিতিতে কীভাবে মানুষের প্রাণ বাঁচানো যায়। এটা তৃতীয় বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি। এখন সবাই মানুষের প্রাণ বাঁচাতে চিন্তাভাবনা করছে। অন্য কিছু নিয়ে নয়। করোনা সংক্রমণ থেকে বাঁচতে একাধিক ইতিবাচক পদক্ষেপ নিয়েছে সরকার।

Spread the love

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031