চিকিৎসা শেষে ঢাকায় ফিরলেন মোস্তাফিজ, মাঠে ফেরা নিয়ে শঙ্কা

প্রকাশিত: 3:49 PM, February 20, 2024

চিকিৎসা শেষে ঢাকায় ফিরলেন মোস্তাফিজ, মাঠে ফেরা নিয়ে শঙ্কা

লন্ডন বাংলা ডেস্কঃঃ

অনুশীলনের সময় মাথায় গুরুতর চোট পাওয়া মোস্তাফিজুর রহমান অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন। ৪৮ ঘণ্টার চিকিৎসা শেষে চট্টগ্রাম থেকে ঢাকায় টিম হোটেলে ফিরেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই পেসার। তবে তিনি কবে মাঠে ফিরবেন এ ব্যাপারে কোনো খবর পাওয়া যায়নি।

 

 

আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের ফিজিও এস এম জাহিদুল ইসলামের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

 

 

বিবৃতিতে জানানো হয়, গতকাল রাতে দ্বিতীয়বারের মতো সিটি স্ক্যান করানো হয় মোস্তাফিজকে। একই সঙ্গে পরামর্শ নেওয়া হয় বিসিবি চিকিৎসক ও নিওরো সার্জনের। তাদের কাছ থেকে বিমানে উড়ার ছাড়পত্র পান মোস্তাফিজ।

 

 

এরপর তাকে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতাল থেকে নেওয়া হয়েছে ঢাকার টিম হোটেলে। তার ক্ষত শুকানোর অগ্রগতিও ভালোই বলে জানিয়েছে কুমিল্লা। আগামী তিনদিন ড্রেসিং চালিয়ে যাওয়া হবে। এরপর ২৩ ফেব্রুয়ারি আবারও নিওরোসার্জন দেখে পরবর্তী করণীয় জানাবেন।

 

 

এর আগে গত রবিবার অনুশীলনে লিটন দাসকে বোলিং করে নিজের মার্কে ফিরে যাচ্ছিলেন মোস্তাফিজ। তখনই পাশের নেটে ব্যাট করা ম্যাথু ফোর্ডের করা শট এসে এই পেসারের মাথায় লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি, রক্তও বের হয়। এরপর মোস্তাফিজকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30