মালয়েশিয়া থেকে দেশে ফিরতে প্রায় ৬ হাজার অভিবাসীর আবেদন

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৪

মালয়েশিয়া থেকে দেশে ফিরতে প্রায় ৬ হাজার অভিবাসীর আবেদন

লন্ডন বাংলা ডেস্কঃঃ

১ মার্চ থেকে শুরু হয়েছে অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর কর্মসূচি। এ কর্মসূচির মাধ্যমে নিজ দেশে ফিরতে গত ৮ দিনে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগে আবেদন করেছেন ৫ হাজার ৯৮৩ জন অবৈধ অভিবাসী। যার মধ্যে ১ হাজার ৮৬৪ জন তাদের নিজ দেশে ফিরেছেন।

 

 

 

গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল। সাইফুদ্দিন বলেছেন, প্রত্যাবাসন কর্মসূচিতে সবচেয়ে বেশি নিবন্ধিত হয়েছেন ইন্দোনেশিয়ান নাগরিক, যাদের সংখ্যা ৩ হাজার ১১৫ জন। তারপর বাংলাদেশের ৮৪৬ জন এবং ভারতের ৭০০ জন।

 

 

 

এ ছাড়া অন্যান্য দেশ থেকে রেকর্ডকৃত অভিবাসীর মধ্যে রয়েছে— পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, মিয়ানমার, ফিলিপাইন, ইয়েমেন, সিরিয়া, মিশর, নাইজেরিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম ও চীন। তবে বাংলাদেশি নিবন্ধিতদের মধ্য থেকে কতজন দেশে ফিরেছেন তা সঠিক জানা যায়নি।

এ কর্মসূচির মাধ্যমে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে হবে। এমনটি বলেছেন, অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ। এ কর্মসূচির মাধ্যমে কাগজপত্রবিহীন বিদেশিরা যারা আত্মসমর্পণ করবে, তাদের বিরুদ্ধে কোনো বিচার ছাড়াই তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।

 

 

 

তবে অভিবাসন অপরাধের জন্য তাদের জরিমানা দিতে হবে। নতুন কর্মসূচির আওতায় কোনো রকম কাগজপত্র ছাড়া মালয়েশিয়া প্রবেশ করে থাকলে তাদের ৫০০ রিঙ্গিত আর ভিসার মেয়াদ শেষ হয়েছে খুব বেশি দিন হয়নি এমন অবৈধ অভিবাসীর জন্য জরিমানা দিতে হবে ৩০০ রিঙ্গিত।

 

 

 

তবে যাদের আটক করা হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে এবং চার্জ করা হচ্ছে তারা এ প্রোগ্রামের আওতায় অংশগ্রহণ করতে পারবে না বলে জানিয়েছেন ইমিগ্রেশন মহাপরিচালক রুসলিন জুসোহ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031