দ্রুত দায়িত্ব হস্তান্তর করে নিজ কাজে ফিরে যাব: প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৬

দ্রুত দায়িত্ব হস্তান্তর করে নিজ কাজে ফিরে যাব: প্রধান উপদেষ্টা

লন্ডন বাংলা ডেস্ক ::

 

নির্বাচনের পর নির্বাচিত সরকারের কাছে দ্রুত দায়িত্ব হস্তান্তর করে নিজ কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

 

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

 

 

প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি বাছাই নয়; বরং রাষ্ট্র কোন পথে এগোবে সেই সিদ্ধান্ত নেবে জনগণ।

 

তিনি বলেন, আপনারা দলে দলে সপরিবারে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে দ্বিধাহীন চিত্তে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন। আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন। দেশের চাবি আপনার হাতে। সে চাবিটি সঠিকভাবে ব্যবহার করুন।’

 

 

গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচিত প্রতিনিধিদের কাছেই ক্ষমতা হস্তান্তর করবে— এ নিয়ে বিভ্রান্তির কোনও সুযোগ নেই।

 

 

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে। তার সঙ্গে শেষ হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে এবং গৌরবের সঙ্গে নবনির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করে, তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বিদায় নিয়ে নিজ নিজ কাজে ফিরে যাব। আমরা এই শুভ মুহূর্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930