সম্পাদক মণ্ডলীর সভাপতি শিপন আহমদের ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৬

সম্পাদক মণ্ডলীর সভাপতি শিপন আহমদের ঈদ শুভেচ্ছা

লন্ডন বাংলা ডেস্ক::

দেশ-বিদেশে বসবাসরত প্রবাসী কমিউনিটির জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল www.londonbanglanews.net  এর সম্মানিত পাঠকবৃন্দ, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা, কর্মরত প্রতিনিধি এবং বিশ্বের সকল মুসলিম উম্মাহর প্রতি পবিত্র ঈদ-উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন পোর্টালটির সম্পাদকমণ্ডলীর সভাপতি শিপন আহমদ।

 

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল ফিতর শুধু আনন্দের উৎসব নয়; এটি ত্যাগ, সংযম, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হওয়ার এক অনন্য মহিমান্বিত উপলক্ষ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আমরা যে ধৈর্য, সহনশীলতা ও তাকওয়ার শিক্ষা অর্জন করি, ঈদ সেই শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগের প্রেরণা জোগায় এবং আত্মশুদ্ধি, সংযম এবং মহান আল্লাহর নৈকট্য লাভের শিক্ষা দেয়।

 

তিনি আরও বলেন, ঈদের এই আনন্দঘন মুহূর্তে আসুন আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও সৌহার্দ্যের হাত বাড়িয়ে দেই। সমাজের অসহায়, দরিদ্র ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেই।

 

ঈদ-উল ফিতরের এই পবিত্র মাহাত্ম্য ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, সৌহার্দ্য ও সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা করে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করেন।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930