লন্ডন বাংলা নিউজ ডট নেট এর সম্পাদক মির্জা আসহাব বেগের ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৬

লন্ডন বাংলা নিউজ ডট নেট এর সম্পাদক মির্জা আসহাব বেগের ঈদ শুভেচ্ছা

লন্ডন বাংলা ডেস্ক::

দেশ-বিদেশে বসবাসরত প্রবাসী কমিউনিটির নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল লন্ডন বাংলা নিউজ ডট নেটএর  পাঠকবৃন্দ,শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা, কর্মরত প্রতিনিধি এবং বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর প্রতি পবিত্র ঈদ-উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সম্পাদক মির্জা আসহাব বেগ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল ফিতর মুসলিম উম্মাহর জন্য এক মহিমান্বিত আনন্দের উৎসব, যা আমাদের আত্মসংযম, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হওয়ার শিক্ষা দেয়। দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের অন্তরকে পবিত্র করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথকে সুগম করে।

 

তিনি আরও বলেন, ঈদের এই পবিত্র মুহূর্তে আমাদের উচিত সকল ভেদাভেদ, হিংসা-বিদ্বেষ ও সংকীর্ণতা পরিহার করে ভালোবাসা, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করা। সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই হোক আমাদের অঙ্গীকার।

 

তিনি প্রবাসী বাংলাদেশিদের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, দেশের বাইরে অবস্থান করেও প্রবাসীরা সবসময় দেশের অর্থনীতি, সমাজকল্যাণ ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। ঈদের এই আনন্দঘন মুহূর্তে তাদের অবদান গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করে  বিশ্বের সকল বাংলাদেশিদের  সুখ, শান্তি ও সুস্থতা কামনা করেন।

 

তিনি আরও উল্লেখ করেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে। লন্ডন বাংলা নিউজ ডট নেট ভবিষ্যতেও নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সাথে প্রবাসী ও দেশীয় সংবাদ পরিবেশনে অঙ্গীকারবদ্ধ ব্যক্ত করে  দেশ ও জাতির সার্বিক কল্যাণ, অগ্রগতি ও স্থিতিশীলতা কামনা করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930