কৃষকদের নিরবচ্ছিন্ন ডিজেল-বিদ্যুৎ সরবরাহে সরকার তৎপর রয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৬

কৃষকদের নিরবচ্ছিন্ন ডিজেল-বিদ্যুৎ সরবরাহে সরকার তৎপর রয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

লন্ডন বাংলা ডেস্ক ::

 

কৃষকদের পাট, ধান ও ভুট্টা চাষ নির্বিঘ্ন রাখতে নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার তৎপর রয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। একই সঙ্গে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলেও দাবি করেছেন তিনি।

‎‎আজ শুক্রবার দুপুরে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড কার্যালয় ও রেস্ট হাউস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

 

‎ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতি ও চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেলেও সরকার এখনো দেশের ভেতরে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছে। আমাদের চাষিরা যাতে নিরবিচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ পায়, সে বিষয়ে সরকার তৎপর রয়েছে।’

‎পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো সংকট নেই। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে হয়রানি করছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে কঠোর নজরদারির নির্দেশ দেন তিনি।

 

‎‎ফরিদপুরের নদীভাঙন পরিস্থিতি নিয়ে ফরহাদ হোসেন আজাদ বলেন, ভাঙন রোধে সরকার আরও শক্তিশালী ও টেকসই প্রকল্প হাতে নেবে। নদীভাঙনে মানুষের সম্পদ যাতে নষ্ট না হয়, সে জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

 

‎‎পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রমে দুর্নীতির বিষয়ে প্রতিমন্ত্রী ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে বলেন, টেন্ডার প্রক্রিয়া, খাল খননসহ সব ধরনের উন্নয়ন কাজে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। অতীতে এ সংস্থাকে ঘিরে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, তা দূর করতে সরকার কাজ করছে।

 

‎‎এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ এনায়েত উল্লাহ, প্রধান প্রকৌশলী মো. শাহজাহান সিরাজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সুলতান মাহমুদ, নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031