সিলেট ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৬
স্পোর্টস ডেস্ক ::
মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের ট্রফি উদযাপনের মধ্য দিয়ে পর্দা নামল ২০২৬ ফিফা বিশ্বকাপের।
এক নজরে দেখে নেয়া যাক ২০২৬ বিশ্বকাপের ব্যক্তিগত সব পুরস্কার ও বিজয়ীদের তালিকা:
৮ ম্যাচে সর্বোচ্চ ১০ গোল করে টানা দ্বিতীয় বিশ্বকাপে ‘গোল্ডেন বুট জয়ের ঐতিহাসিক রেকর্ড গড়েছেন এমবাপ্পে। বিশ্বকাপে পরপর দুই আসরে সর্বোচ্চ গোলদাতা হওয়ার প্রথম কীর্তি এটি
পুরো টুর্নামেন্টে মাত্র ১টি গোল হজম করে এবং ৮ ম্যাচের মধ্যে ৭টিতেই জাল অক্ষত (ক্লিন শিট) রেখে সেরা গোলরক্ষকের ‘গোল্ডেন গ্লাভ’ নিজের করে নেন স্পেনের উনাই সিমন।
স্পেনের ১৯ বছর বয়সী তরুণ সেন্টার-ব্যাক পাও কুবার্সি পুরো টুর্নামেন্টে রক্ষণে বিশ্বস্ততার পরিচয় দিয়ে এবং ফাইনালেও দারুণ পারফর্ম করে জিতে নেন আসরের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার।