বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৬

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

স্পোর্টস ডেস্ক ::

 

ফিফা বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো জনসমক্ষে দেখা গেল আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে। এখনো মাঠে খেলতে না ফিরলেও ফুটবল মাঠেই দেখা মিলেছে বিশ্বকাপজয়ী এই তারকার।

বিশ্বকাপ শেষে নিজ শহর রোজারিওতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন মেসি। শনিবার সন্ধ্যায় তিনি রোজারিওর কাছের শহর অরোইয়ো সেকোর আন্তোনিও দি জাকোমো স্টেডিয়ামে উপস্থিত হয়ে লিওনেস এফসির ম্যাচ উপভোগ করেন। ক্লাবটি পরিচালনা করে মেসির পরিবার।

 

আর্জেন্টিনার রেডিও স্টেশন কাদেনা ৩ রোজারিও প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামের ব্যালকনিতে কালো রঙের হুডি পরে দাঁড়িয়ে আছেন মেসি। তাকে দেখে উপস্থিত দর্শকেরা নাম ধরে স্লোগান দিতে শুরু করেন। জবাবে হাসিমুখে হাত নেড়ে সমর্থকদের শুভেচ্ছা জানান তিনি।

কাদেনা ৩ রোজারিও তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছে, “মেসি অরোইয়ো সেকোতে এসেছিলেন। কাদেনা ৩-এর জন্য তিনি একটি বিশেষ শুভেচ্ছা রেখে গেছেন। লিওনেসের ম্যাচ দেখতে লিওনেল মেসি অরোইয়ো সেকোতে উপস্থিত ছিলেন।”

 

বিশ্বকাপ ফাইনালের পর এটিই মেসির প্রথম প্রকাশ্য উপস্থিতি। গত ১৯ জুলাই নিউইয়র্ক-নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে স্পেনের কাছে হারের পর দুই দিন পর তিনি আর্জেন্টিনায় ফেরেন। তবে জাতীয় দলের অন্য ফুটবলারদের সঙ্গে একই বিমানে দেশে ফেরেননি। দেশে ফেরার পরও কয়েক দিন তিনি জনসমক্ষে আসেননি।

 

মেসির পরিবারের প্রতিষ্ঠিত লিওনেস এফসির সভাপতি তার বড় ভাই মাতিয়াস মেসি। বর্তমানে ক্লাবটি আর্জেন্টিনার চতুর্থ বিভাগের লিগে খেলছে। দলটির হোম ভেন্যু অরোইয়ো সেকোর আন্তোনিও দি জাকোমো স্টেডিয়াম।

 

এদিকে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য মেজর লিগ সকারের (এমএলএস) অল-স্টার ম্যাচেও খেলবেন না মেসি। বিষয়টি নিশ্চিত করেছে এমএলএস কর্তৃপক্ষ।

 

গত বছর অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ায় শাস্তির মুখে পড়েছিলেন ইন্টার মায়ামির এই তারকা। সাধারণত চোট না থাকলে এমএলএস অল-স্টার ম্যাচে অংশগ্রহণ বাধ্যতামূলক। তবে এবার বিশ্বকাপ এমএলএস মৌসুমের মাঝপথে অনুষ্ঠিত হওয়ায় লিগ সাত সপ্তাহের বিরতিতে ছিল।

 

এর আগে এমএলএস ঘোষণা দিয়েছিল, যেসব খেলোয়াড় নিজ নিজ দেশের হয়ে বিশ্বকাপের শেষ পর্যায় পর্যন্ত খেলবেন, তাদের অল-স্টার ম্যাচে অংশগ্রহণের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হবে। সেই নীতির আওতায় এবার অল-স্টার ম্যাচ থেকে অব্যাহতি পেয়েছেন লিওনেল মেসি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031