ইনফান্তিনোর বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে উয়েফা

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৬

ইনফান্তিনোর বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে উয়েফা

স্পোর্টস ডেস্ক ::

 

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্বে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদার করার পরিকল্পনাকে কেন্দ্র করে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিবিসি স্পোর্টসের এক প্রতিবেদনে প্রকাশিত আদালতের নথি অনুযায়ী, সুইজারল্যান্ডে ইনফান্তিনোর বিরুদ্ধে সম্ভাব্য ফৌজদারি কার্যক্রম চালানোর জন্য প্রয়োজনীয় প্রমাণ ও নথি সংগ্রহের অনুমতি চেয়ে আবেদন করেছে উয়েফা। সংস্থাটি ইনফান্তিনোর বিরুদ্ধে ‘ফৌজদারি অব্যবস্থাপনার’ অভিযোগ এনেছে।

 

শুধু ইনফান্তিনো নয়, ফিফার আরও কয়েকজন কর্মকর্তা ও পরামর্শকের বিরুদ্ধেও ফৌজদারি ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করছে উয়েফা।

চলতি বছরের বিশ্বকাপের পর ইনফান্তিনো ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামে একটি নতুন প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব দেন। এর মাধ্যমে পুরুষ ও নারী বিশ্বকাপ এবং ক্লাব বিশ্বকাপসহ ফিফার গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক স্বত্বে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদার করার পরিকল্পনা করা হয়েছিল।

 

তবে ব্যাপক সমালোচনা ও বিরোধিতার মুখে চলতি মাসের শুরুতেই পরিকল্পনাটি বাতিল করা হয়।

 

উয়েফার আদালতে দেওয়া আবেদনে অভিযোগ করা হয়েছে, এফএফই আসলে ইনফান্তিনো ও তার ঘনিষ্ঠ একটি ছোট গোষ্ঠীর জন্য ফিফার সবচেয়ে মূল্যবান সম্পদে স্থায়ী অংশীদারত্ব নেওয়া এবং সেখান থেকে লাভবান হওয়ার একটি উপায় ছিল।

 

উয়েফার দাবি, ইনফান্তিনো মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ফিফার ব্যবস্থাপনা কর্মকর্তাদের দিয়ে একটি নজিরবিহীন বহু বিলিয়ন ডলারের পরিকল্পনায় অনুমোদন করিয়ে নেন। সংস্থাটির অভিযোগ, অনেক কর্মকর্তা ওই পরিকল্পনা সম্পর্কে আগে কিছুই জানতেন না।

 

উয়েফা আরও দাবি করেছে, প্রস্তাবিত অংশীদারত্বের মূল্য স্বাধীনভাবে যাচাই করা হয়নি এবং সম্পদগুলো বাজারমূল্যের তুলনায় কম দামে বিক্রির পরিকল্পনা করা হয়েছিল।

 

নথিতে বলা হয়েছে, প্রস্তাব অনুযায়ী বিনিয়োগকারীরা ফিফার বাণিজ্যিক কার্যক্রমে স্থায়ী আর্থিক অংশীদারত্ব পেতেন প্রায় ৪ দশমিক ২ বিলিয়ন ডলারে। উয়েফার মতে, এতে ফিফার বাণিজ্যিক শাখার মূল্য প্রায় ২০ বিলিয়ন ডলার ধরা হয়েছিল, যা কোনো উন্মুক্ত প্রতিযোগিতামূলক নিলাম বা স্বাধীন মূল্যায়নের ভিত্তিতে নির্ধারিত হয়নি।

 

সম্ভাব্য সুইস ফৌজদারি মামলার জন্য প্রমাণ সংগ্রহে যুক্তরাষ্ট্রের কয়েকটি আদালতেও আবেদন করেছে উয়েফা।

 

এদিকে এফএফই পরিকল্পনাকে কেন্দ্র করে ইনফান্তিনোর পদত্যাগের দাবিও জোরালো হয়েছে। আগামী মার্চে ফিফা সভাপতি হিসেবে চতুর্থ মেয়াদের জন্য প্রার্থী হওয়ার কথা থাকলেও তা এখন অনেওকটাই অনিশ্চয়তার মুখে।

Spread the love

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031