ছয় সপ্তাহে ৪ বারই করোনা পজেটিভ দিবালার

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০

ছয় সপ্তাহে ৪ বারই করোনা পজেটিভ দিবালার

স্পোর্টস ডেস্কঃঃ

ছয় সপ্তাহের মধ্যে চারবারই করোনাভাইরাস টেস্টে ফল পজেটিভ এসেছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে খেলা আর্জেন্টাইন ফুটবল তারকা পাউলো দিবালার। দিবালাসহ তার তার প্রেমিকা ওরিয়ানা সাবাতিনের শরীরে প্রথমবার করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে ২১ মার্চ।

 

এরপর টানা চারবার করোনা পজেটিভ আসে দিবালার। ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সানের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। করোনা যেন পিছু ছাড়তেই চাইছে না আর্জেন্টাইন ফুটবল তারকা ও ক্লাব জুভেন্টাসের ফরোয়ার্ড সোলজার পাওলো দিবালাকে। এ নিয়ে গত দেড় মাসে স্বাস্থ্যবিধি ও নিয়মকানুন মেনে চলার পরও তিনি আক্রান্ত হচ্ছেন।

 

গত ২১ মার্চ থেকেই বান্ধবীসহ পুরোপুরি আইসোলেশনে তারা। তার বান্ধবী আগের চেয়ে সুস্থবোধ করলেও তার নিজের অবস্থার কোন উন্নতি হয়নি বলে জানান তিনি। গত ছয় সপ্তাহে ৪ বারের মতো করোনা সংক্রমণ নিশ্চিত হওয়ার পরীক্ষা করলে প্রতিবারই তার ফলাফল পজেটিভ আসে।

 

জুভেন্টাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে করোনায় আক্রান্ত হয়েছেন দিবালা। তার আগে ব্লেইস মাতুইদি এবং ড্যানিয়েল রুগানিও করোনা পজিটিভ ছিলেন। তবে সুস্থ হয়ে গেছেন দুজনই। কিন্তু দিবালারই মিলছে না করোনা নেগেটিভ সার্টিফিকেট।

প্রথমবার আক্রান্ত হওয়ার পর টুইট বার্তায় দিবালা লিখেছিলেন, ‘আমি এখন সবাইকে জানাতে চাই; ওরিয়ানা ও আমি কোভিড-১৯ টেস্ট করিয়েছি। টেস্টের ফলাফল দুজনেরই করোনাভাইরাস ধরা পড়ে।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930