৩৯৬ ক্রিকেট সংশ্লিষ্ট পরিবারের পাশে দুর্জয়-সুজনরা

প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, মে ১৭, ২০২০

লন্ডন বাংলা ডেস্কঃঃ

‘করোনা সংকটে কোয়াবের প্রচেষ্টা’ শিরোনামে বর্তমান ও সাবেক ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বর্তমান ও ক্রিকেট পরিবারের মধ্যে আর্থিক সহায়তা এবং রাজধানীর ৬শ’ অসহায় মানুষের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেছে।

 

 

কঠিন সময়ের মুখোমুখি দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটার, সংগঠক, কোচ, আম্পায়ার, স্কোরার, গ্রাউন্ড স্টাফ, টিম বয়সহ ক্রিকেট পরিবারের ৩৯৬ ব্যক্তিকে ১৭ লাখ ৩ হাজার আর্থিক সহায়তা তুলে দিয়েছেন কোয়াব সভাপতি নাইমুর রহমান দুর্জয় ও সহসভাপতি খালেদ মাহমুদ সুজন। আজ রোববার দুপুরে এ সহায়তা দেওয়া হয়।

 

 

এছাড়া মিরপুর শেরেই বাংলা জাতীয় স্টেডিয়ামের একাডেমি মাঠে ঢাকার অসহায় ও দুস্থ ৬শ’ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেছে সংগঠনটি।

 

 

‘করোনা সংকটে কোয়াবের প্রচেষ্টা’ নামের সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন কোয়াবের সভাপতি নাঈমুর রহমান দুর্জয়, সহ-সভাপতি খালেদ মাহমুদ সুজন, আতহার আলী খান, হাবিবুল বাশার সুমন, সানোয়ার হোসেন, সেলিম শাহেদ, হাসিবুল হোসেন শান্ত, মোহাম্মদ আলী, আহসান উল্লাহ হাসান, জিএম ফয়সাল রবিন, জামাল বাবু প্রমুখ।

 

 

আর্থিক সহায়তা গ্রহীতাদের নাম ও পরিচয় যতটা সম্ভব গোপন রাখার চেষ্টা করছে কোয়াব। করোনাভাইরাসের কারণে উদ্ভূত সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছিল কোয়াব। এজন্য বড় অংকের তহবিল গঠন করতে সক্ষম হয় সংগঠনটি। এরই ধারাবাহিকতায় দেশের অসচ্ছল খেলোয়াড় ও সংশ্লিষ্টদের এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে কোয়াব।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930