সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
মুক্তিযুদ্ধের সংগঠক, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহসভাপতি এবং ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্জ্ব উস্তার আলী ১২ জুন শুক্রবার সকালে লন্ডনের নিজ বাসায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নইলাহি রাজিউন।
গত ডিসেম্বর মাস থেকে তার দেহে ক্যান্সার সনাক্ত হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৩ মেয়ে নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। আগামী কাল শনিবার মরহুমের জানাযা শেষে হেইনল্ডের পিস অব গার্ডেনে দাফন করা হবে।
মরহুম উস্তার আলী বাংলাদেশ সেন্টারের স্থায়ী সদস্যসহ দেশে বিদেশে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তার দেশের বাড়ী মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পূর্ব জুড়ি ইউনিয়নের বড়দামাই গ্রামে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক লুতফুর রহমান সাইদ, বাংলাদেশ সেন্টারের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।শোক বার্তায় নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার শান্তি এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করেন।