আওয়ামী লীগ নেতাদের মাগফেরাত কামনায় যুক্তরাজ্যে মিলাদ ও দোয়া

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, জুন ২৭, ২০২০

লন্ডন বাংলা ডেস্কঃঃ

প্রয়াত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী জননেতা অ্যাডভোকেট শেখ আবদুল্লাহ,সিলেটের মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত সারাজীবন তৃণমূলের জন্যে রাজনীতি করা ব্যাক্তিত্ব বার বারের নির্বাচিত মেয়র বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য জননেতা বদর উদ্দিন আহমদ কামরান সহ যারা করোনা মহামারীতে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে লন্ডনের ব্রিকলেন মসজিদে।

 

 

শনিবার প্রয়াত এ নেতাদের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। পাশাপাশি বিশ্বব্যাপী করোনা আক্রান্ত সকলের সুস্থতা কামনা ও মৃতদের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে সর্বোস্তরের নেতা কর্মীরা মহামারীর সময়ে আর্থিক ক্ষতির সম্মুখীন জনগোষ্ঠীকে সাহায্য করতে গিয়ে নিজেরা করোনায় আক্রান্ত হয়েছেন। সেই সমস্ত উদার হৃদয়ের নেতাকর্মী সহ দেশ বিদেশে যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের রোগমুক্তির জন্যেও দোয়া কামনা করা হয়।

 

 

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ উস্তার আলি, সাউথ লন্ডন আওয়ামীলীগের সহ সভাপতি আবদুল তাহিত,নিউপোর্ট আওয়ামীলীগের সহ সভাপতি মাজেদুল হোসাইন নুনু, মনির বক্স, প্রবীণ আওয়ামীলীগ নেতা নূর মিয়া, সোয়ানসি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালেহ মোহাম্মদ সোহেব এর মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।এসময় যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, করোনাকালীন সময়ে সবাইকে সচেতন হতে হবে।সচেতনতার মাধ্যমেই করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব। তাই প্রয়োজন ছাড়া বাহিরে বের না হওয়ার অনুরোধ জানান তিনি। পাশাপাশি করোনা আক্রান্ত হয়ে মার যাওয়া সকলের শান্তি কামনা করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031