যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত হলেন শহিদুল ইসলাম

প্রকাশিত: 4:28 PM, July 2, 2020

যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত হলেন শহিদুল ইসলাম

লন্ডন বাংলা ডেস্কঃঃ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে নতুন মুখ আসছে। পেশাদার কূটনীতিক রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হবেন। সরকারের উচ্চপর্যায়ে এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। রাষ্ট্রদূত শহিদুল ইসলাম বর্তমানে ঢাকায় বিমসটেক সদর দফতরে মহাসচিবের দায়িত্ব পালন করছেন। আগামী সেপ্টেম্বরে তার তিন বছর মেয়াদী এ দায়িত্ব শেষ হবে। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত এম জিয়াউদ্দীনের স্থলাভিষিক্ত হবেন।

 

শহিদুল ইসলাম বিসিএস ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র সার্ভিসের কর্মকর্তা। ইতিপূর্বে তিনি দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সে রাষ্ট্রদূত, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে উপমিশন প্রধান ও মিনিস্টার, কাউন্সিলর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা উইং এর মহাপরিচালকসহ গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব পালন করেন। যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগের সকল আনুষ্ঠানিকতার পর এ বছরের শেষদিকে তিনি ওয়াশিংটনে দায়িত্ব নেবেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30