করোনামুক্ত হলেন মাশরাফির স্ত্রী

প্রকাশিত: 2:11 PM, July 18, 2020

করোনামুক্ত হলেন মাশরাফির স্ত্রী

ক্রীড়া প্রতিবেদকঃঃ

করোনাযুদ্ধে জয়ী হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার স্ত্রী সুমনা হক।নিজের করোনামুক্তির সুখবর ফেসবুকে নিজেই জানালেন।শুক্রবার ফেসবুকে এক স্ট্যাটাসে সুমনা লেখেন, ‘রিপোর্ট নেগেটিভ, আলহামদুলিল্লাহ শান্তি। আমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ এবং যারা আমার জন্য যারা দোয়া করেছেন।’

 

দ্বিতীয় দফায় পজিটিভ ফলাফল আসে স্ত্রী সুমির। এতে কিছুটা উদ্বিগ্ন হয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন মাশফারি।অবশেষে তৃতীয় টেস্টে ফলাফল নেগেটিভ এসেছে।উল্লেখ্য, দীর্ঘদিন করোনায় আক্রান্ত ছিলেন মাশরাফিসহ গোটা পরিবার। গত ২০ জুন করোনায় আক্রান্ত হন মাশরাফি। বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

 

এরইমধ্যে জানা যায়, মাশরাফির পর ছোট ভাই মোরসালিন ও স্ত্রী সুমনা হকও করোনায় আক্রান্ত হন। তিন দফা করোনা টেস্ট করে অবশেষে ১৪ জুলাই করোনা নেগেটিভ হন মাশরাফি ও ছোট ভাই মোরসালিন।

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30