এবার বিয়ের পিঁড়িতে ক্রিকেটার মেহেদী হাসান

প্রকাশিত: 2:18 PM, July 28, 2020

এবার বিয়ের পিঁড়িতে ক্রিকেটার মেহেদী হাসান

ক্রীড়া প্রতিবেদকঃঃ

ক্রিকেট পাড়ায় যেন বিয়ের ধুম পড়েছে। একের পর এক ক্রিকেটার বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। আবু জায়েদ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত ও সাদমান ইসলামের পর এবার বিয়ের পিঁড়িতে বসলেন অলরাউন্ডার মেহেদী হাসান।

 

গত রোববার বিয়ে করেছেন খুলনার এই ক্রিকেটার। মেহেদীর মামার বাসায় ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার।মেহেদীর সহধর্মিনীর নাম ঋতু। খুলনা সরকারি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হিসেবে অধ্যায়নরত আছেন তিনি।

 

পারিবারের পছন্দেই বিয়ে করেছেন বলে জানিয়েছেন মেহেদী। নতুন এই পথচলায় সবার দোয়া প্রার্থনা করে তিনি বলেন, ‘নতুন পথচলায় সবাইকে পাশে পেতে চাই। সবার দোয়া চাই।’ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও ভবিষ্যতে বড় অনুষ্ঠান করার পরিকল্পনা আছে জানিয়ে মেহেদী বলেন, ‘করোনার কারণে ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। করোনা পরবর্তী সময়ে বড় করে অনুষ্ঠান করার ইচ্ছা আছে।’

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30