আমিরাতে ফের ২৯ বাংলাদেশি আটকা

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২০

আমিরাতে ফের ২৯ বাংলাদেশি আটকা

লন্ডন বাংলা ডেস্কঃঃ

সংযুক্ত আরব আমিরাতে ঢুকতে পারছেন না আরও ২৯ বাংলাদেশি প্রবাসী। গতকাল মঙ্গলবার আবুধাবি বিমান বন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র বলছে, স্থানীয় সময় রাত ৩টায় আবুধাবি বিমান বন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণ করে। ওই ফ্লাইটে ৪১ জন আমিরাত আসেন। এর মধ্যে ২৯ জনকে ঢুকতে দেওয়া হয়নি।

এ ব্যাপারে বাংলাদেশ বিমানের আঞ্চলিক পরিচালক নিধান চন্দ্র বড়ুয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন। আটকে পড়া যাত্রীদের করোনা নেগেটিভ সার্টিফিকেট আছে বলে তিনি জানতে পেরেছেন বলে জানান।ঠিক কী কারণে বার বার এ সমস্য হচ্ছে বুঝতে পারছে না আমিরাতের বাংলাদেশ দূতাবাস।

 

রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর জানিয়েছেন, কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন এয়ারলাইন অপারেটিং সিস্টেমের কারণে এমন হতে পারে।রাষ্ট্রদূত বলেন, ‌মাত্র পাঁচজন প্রবেশ করতে পেরেছেন। ইতিমধ্যে ১২৭ জনকে ফেরত পাঠানো হয়েছে। ৩০ জন এখনো আটকা পড়েছেন। এয়ালাইনকে আমরা খাবার সরবরাহের আহ্বান জানিয়েছি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930