মেসিকে খুশি রাখতে ব্যস্ত বার্সেলোনা

প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০

মেসিকে খুশি রাখতে ব্যস্ত বার্সেলোনা

ক্রীড়া প্রতিবেদকঃঃ

ইচ্ছার বিরুদ্ধে হলেও মেসির ন্যুক্যাম্পে থেকে যাওয়ার সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে বার্সেলোনায়। এর আগে দলবদলের ঘোষণা দিয়ে ক্লাবের প্রাক-মৌসুম অনুশীলন বয়কট করায় শাস্তি হতে পারত আর্জেন্টাইন ফরোয়ার্ডের।

কিন্তু ঝড় থামার পর শাস্তির বদলে বার্সা কর্তৃপক্ষ এখন মেসিকে খুশি রাখতে ব্যস্ত। এত তিক্ততার পরও আগের মতোই ভিআইপি সুযোগ-সুবিধা পাচ্ছেন বার্সা অধিনায়ক। দলের বাকি সবার মতো পিসিআর টেস্টের জন্য ক্লাবের মেডিকেল কমপ্লেক্সে যেতে হয়নি মেসিকে। উল্টো নমুনা সংগ্রহের জন্য বার্সার মেডিকেল টিম কাল হাজির হয়েছিল মেসির বাড়িতে। করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলে নতুন কোচ রোনাল্ড কোমানের অধীনে আজ বার্সেলোনার অনুশীলনে যোগ দেবেন মেসি।

তবে ফিটনেসে ঘাটতি থাকায় আগামী শনিবার দলের প্রথম প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে তার খেলার সম্ভাবনা ক্ষীণ। মেসিকে ঝালিয়ে দেখার কিছু নেই। কোমান আগে দেখে নিতে চান ফিলিপ্পে কুতিনহোকে। ধারে খেলার চুক্তি শেষে বায়ার্ন মিউনিখ থেকে বার্সেলোনায় ফিরে আসা ব্রাজিলীয় তারকাকে নাকি দারুণ মনে ধরেছে কোমানের। ম্যাচ ফিটনেস ঠিক থাকলে কুতিনহোকে ছাড়বেন না তিনি।

Spread the love