স্বাধীন বাংলা দলের ফুটবলার নওশেরুজ্জামান আর নেই

প্রকাশিত: 4:35 PM, September 22, 2020

স্বাধীন বাংলা দলের ফুটবলার নওশেরুজ্জামান আর নেই

ক্রীড়া প্রতিবেদকঃঃ

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য ও জাতীয় দলের সাবেক ফুটবলার কে এম নওশেরুজ্জামান। (ইন্না-লিল্লাহে…… রাজেউন) তার বয়স হয়েছিল ৭০ বছর।

 

সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই সাইদুজ্জামান।

 

এর আগে কোভিড-১৯ এ আক্রান্ত হলে গত ৭ সেপ্টেম্বর ইবনে সিনা হাসপাতালে নওশেরুজ্জামানকে ভর্তি করানো হয়। পরদিন তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) তে স্থানান্তর করা হয়।

 

কে এম নওশেরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, ওয়ারী ক্লাব, ফায়ার সার্ভিস, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও বাংলাদেশ ওয়াপদার হয়ে খেলেছেন। স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে মু্ক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। খেলেছেন জাতীয় ফুটবল দলেও।

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30