মারা গেলেন আফগান ক্রিকেটার নাজিব তারাকাই

প্রকাশিত: 5:16 PM, October 6, 2020

মারা গেলেন আফগান ক্রিকেটার নাজিব তারাকাই

ক্রীড়া প্রতিবেদকঃঃ

মারা গেলেন আফগানিস্তান জাতীয় দলের ক্রিকেটার নাজিব তারাকাই। ২৯ বছর বয়সী এই ক্রিকেটার কয়েক দিন আগে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন।

 

আফগানিস্তান ক্রিকেট বোর্ড মঙ্গলবার এক টুইট বার্তায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়, ‘এসিবি এবং ক্রিকেট পাগল আফগানরা আজ শোকাহত, জাতীয় দলের আক্রমণাত্মক ব্যাটসম্যান এবং দারুণ এক মানুষ নাজিব তারাকাই (২৯) গাড়ি দুর্ঘটনায় আমাদের শোক এবং হতাশায় ভাসিয়ে মৃত্যুবরণ করেছে। আল্লাহ তার প্রতি ক্ষমাশীল হোক।

 

শুক্রবার নিজ শহর পূর্ব নানগারারে গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছিলেন নাজিব। মুদি দোকান থেকে বাজার শেষে ঘরে ফেরার পথে একটি প্রাইভেটকারের সঙ্গে দুর্ঘটনার শিকার হোন এই ক্রিকেটার। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই ক্রিকেটারের চিকিৎসা ব্যবস্থা করেন। তাকে আইসিইউতে রাখা হয়। প্রয়োজনে দেশের বাইরে পাঠানোরও উদ্যোগ নেয় দেশটির ক্রিকেট বোর্ড।

 

তবে মৃত্যুর সঙ্গে তিনদিন পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত বিদায় নিয়েছেন এই ক্রিকেটার। নাজিব সর্বশেষ গত মাসে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট শাপাগিজা টুর্নামেন্টে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন। সেই ম্যাচে মিস আইনাক নাইটসের হয়ে ৩২ রান করেছিলেন নাজিব। জাতীয় দলের জার্সিতে এই ক্রিকেটার ১২টি টি-টোয়েন্টি এবং একটি ওয়ানডে ম্যাচ খেলেছেন।

 

২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয়েছিল নাজিবের।জাতীয় দলের হয়ে সর্বশেষ ২০১৯ সালে সর্বশেষ মাঠে নেমেছিলেন নাজিব তারাকাই। বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচ খেলেছিলেন এই ক্রিকেটার।

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30