মায়ের কথা রাখতে খেলা ছাড়লেন বক্সার খাবিব

প্রকাশিত: 2:28 PM, October 25, 2020

মায়ের কথা রাখতে খেলা ছাড়লেন বক্সার খাবিব

ক্রিড়া প্রতিবেদক::

রিংয়ে চমৎকার লড়াই চালিয়ে যাচ্ছিলেন মিক্সড মার্শাল আর্ট (এমএমএ) চ্যাম্পিয়ন খাবিব নুরমাগোমেদভ।তার বাহুর জোরে ধরাশায়ী হচ্ছিল প্রতিপক্ষরা। আর এমন ফর্মের তুঙ্গে থেকেই হঠাৎ করেই অবসরের ঘোষণা দিলেন খাবিব নুরমাগোমেদভ। আবুধাবিতে শনিবার রাতে ইউএফসি ২৫৪ লড়াইয়ে যুক্তরাষ্ট্রের জাস্টিন গাথজেকে হারানোর পর ভক্ত-অনুরাগীদের অবাক করা ঘোষণা দেন এ রুশ তারকা।

 

এখন থেকে তাকে আর রিংয়ে দেখা যাবে না বলে জানান ৩২ বছর বয়সী এ বক্সার।হঠাৎ অবসরের প্রসঙ্গে খাবিব জানান, মায়ের কাছে তিনি ‘প্রতিশ্রুতি দিয়েছিলেন’ যে, জাস্টিন গাথজের বিপক্ষে লড়াইটা হবে তার শেষ প্রতিযোগিতা। সেই প্রতিশ্রুতিই রাখলেন তিনি।ভক্তদের উদ্দেশে খাবিব বলেন, ইউএফসিতে আমি অবিসংবাদিত, অপরাজিত থেকে রেকর্ড ১৩-০ বারের চ্যাম্পিয়ন। আর এমএমএতে ২৯ লড়াই ধরে অপরাজিত।

 

আজ আমি বলতে চাই– এটিই আমার শেষ লড়াই। আমি আমার বাবাকে ছাড়া আর এখানে আসতে চাই না। জাস্টিনের সঙ্গে ইউএফসি লড়াইয়ের কথা উঠলে মা আমাকে তিন দিন সময় দেন। মা চান না বাবাকে ছাড়া আমি লড়াইয়ের মঞ্চে যাই। তখন জাস্টিনের সঙ্গে লড়াই দিয়েই আমার ক্যারিয়ারের ইতি টানতে বলেন। আমি মাকে কথা দিয়েছি, তার কথা রেখেছি।

 

বাবাকে হারিয়ে বক্সিংয়ের মঞ্চ ছেড়ে দেয়ার পর আপ্লুত কণ্ঠে খাবিব বলেন, আমার বাবার স্বপ্ন ছিল, জানুয়ারিতে জাস্টিন ও কনোর ম্যাকগ্রেগরের সঙ্গে আমি লড়াই করব। দুটি লড়াই আমি বাতিল করে দিয়েছি। এসবে আমার আর আগ্রহ নেই।গত জুলাইয়ে খাবিব নুরমাগোমেদভের বাবা ও কোচ আবদুল মানাপ করোনায় আক্রান্ত হয়ে মারা যান ।

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30