সাকিবকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার

প্রকাশিত: 12:33 PM, November 17, 2020

সাকিবকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার

ক্রীড়া প্রতিবেদকঃঃ

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ‘কুপিয়ে হত্যার’ হুমকিদাতা মহসিন তালুকদারকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিন (র‌্যাব)। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সিলেটের সুনামগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৯ এর এএসপি কামরুজ্জামান ও সুনামগঞ্জ র‌্যাব কমান্ডার ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদারপাড়ায় মহসিন তালুকদারের বাড়িতে অভিযান চালায় র‌্যাব-পুলিশ। তবে তখন তাকে পাওয়া যায়নি।

 

এর আগে ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেওয়ায় মহসিন তালুকদারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। গতকাল সোমবার রাতে পুলিশের পক্ষ থেকে মামলাটি করা হয়। সিলেটের জালালাবাদ থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন উপপরিদর্শক (এসআই) মাহবুব মোর্শেদ।

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30