করোনা মুক্তি টেস্ট অধিনায়ক মুমিনুল

প্রকাশিত: 5:00 PM, November 20, 2020

করোনা মুক্তি টেস্ট অধিনায়ক মুমিনুল

ক্রিড়া প্রতিবেদকঃঃ

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্টে গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে খেলার কথা জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হকের।তবে তার খেলা নিয়ে এতদিন সংশয় ছিল। কারণ সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে ছিলেন তিনি।তবে টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে সুখবর দিলেন মুমিনুল। প্রাণঘাতী করোনা থেকে মুক্তি পেয়েছেন তিনি।

 

 

বৃহস্পতিবার রাতে দ্বিতীয় করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে মুমিনুলের।  নিজের করোনামুক্তির খবর জানিয়ে মুমিনুল হক বলেন, ‘বড় বোঝা নেমে গেল। সামনে টুর্নামেন্ট, এর আগে এমন বসে থাকা। আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। মাঠে ফিরতে হবে দ্রুত। হাতে সময় আছে। আশা করছি সমস্যা হবে না।’আগামী ২৬ নভেম্বর বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে মুমিনুলের গাজী গ্রুপ চট্টগ্রাম।

 

 

এর আগেই করোনা নেগেটিভ হওয়ায় দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তিনি।অর্থাৎ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশগ্রহণে আর কোনো বাধা রইল না এই বাঁহাতি ব্যাটসম্যানের।প্রসঙ্গত, গত ১০ নভেম্বর সস্ত্রীক করোনা আক্রান্ত হন মুমিনুল হক।  তখন থেকেই বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন জাতীয় টেস্ট দলের অধিনায়ক।

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30