বাবাকে শেষ দেখাও দেখতে পারলেন না সিরাজ

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০

বাবাকে শেষ দেখাও দেখতে পারলেন না সিরাজ

ক্রীড়া প্রতিবেদকঃঃ

ভারতের দলে সুযোগ পেয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন পেসার মোহাম্মদ সিরাজ। অস্ট্রেলিয়ায় যখন কোয়ারেন্টিনে তখন খবর পেলেন হায়দরাবাদে বাবা মারা গেছেন। এখন তিনি কোয়ারেন্টিনের নিয়মে পরে ফিরতেও পারছেন না। বাবা অটোরিকশা চালাতেন। অনেক কষ্ট করে ছেলেকে বড় করেছেন তিনি। অথচ ছেলের ভারতের হয়ে অভিষেক ম্যাচ খেলতে দেখা হলো না।

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলে সবার নজর কাড়েন সিরাজ। রয়েল চ্যালেঞ্জারস বেঙ্গালুরুর হয়ে খেলেন এখন। সিরাজ তারকা হওয়ার পর বাবাকে বাড়ি কিনে দিয়েছিলেন। স্বপ্ন ছিল বাবা জাতীয় দলের অভিষেক দেখবেন। সেটা আর হলো না।

Spread the love