করোনায় আক্রান্ত জামাল ভূঁইয়া

প্রকাশিত: 1:20 PM, December 14, 2020

করোনায় আক্রান্ত জামাল ভূঁইয়া

ক্রিড়া প্রতিবেদকঃঃ

কাতারে অবস্থান করা বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেখানে কাতার ফুটবল অ্যাসোসিয়েশনে তত্ত্বাবধানে আইসোলেশনে আছেন এই মিডফিল্ডার।

 

 

বাংলাদেশ দলের প্রধান কোচ জেমি ডেও গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘জামাল করোনাভাইরাস পজিটিভ। খবরটা খুবই খারাপ। কাতারে থাকা অবস্থাতেই ও আক্রান্ত হয়েছে। কয়েকদিন আগেই ও পজিটিভ হয়েছে।’বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই খেলতে কাতার গিয়েছিল বাংলাদেশ দল। ৫-০ গোলের বড় হারের পরদিন ৫ ডিসেম্বর দেশে ফেরে লাল-সবুজ জার্সিধারীরা। তবে তাদের সঙ্গে ফেরেননি অধিনায়ক জামাল ভূঁইয়া।

 

 

জানুয়ারিতে শুরু হচ্ছে আই-লিগ। ভারতীয় ফুটবল প্রতিযোগিতায় এবার জামাল খেলবেন কলকাতা মোহামেডানের হয়ে। গত ১০ ডিসেম্বর নতুন দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তার।করোনা আক্রান্ত হওয়ায় জামালের কলকাতায় যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। জেমি ডেও বলেন, ‘ওর এখনকার যে অবস্থা, তাতে করে কলকাতা মোহামেডানে খেলতে যাওয়াটা অনিশ্চিত হয়ে পড়ল।’

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30