বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি ঘোষণা করল বিসিবি

প্রকাশিত: 2:00 PM, December 16, 2020

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি ঘোষণা করল বিসিবি

ক্রীড়া প্রতিবেদকঃঃ

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বাংলাদেশ। অবশেষে আগামী বছর জানুয়ারিতে বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজ সফরের মধ্য দিয়ে মাঠে নামবে টাইগাররা। এই সফরে উইন্ডিজরা খেলবে ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট ম্যাচ। এছাড়াও রয়েছে ১টি করে ওয়ানডে ও ৪ দিনের প্রস্তুতি ম্যাচ। ক্যারিবীয়দের বাংলাদেশ সফরের সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

আইসিসির ভবিষ্যৎ সফর (এফটিপি) সূচি অনুযায়ী সিরিজে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের খেলার কথা ছিল ৩ টেস্ট, ৩ ওয়ানডে ও ২ টি–টোয়েন্টি। বিসিবি ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লুআই) যৌথ সিদ্ধান্ত অনুযায়ী, সূচি থেকে বাদ পড়েছে একটি টেস্ট ও দুটি টি–টোয়েন্টি। বিসিবি এর আগে জানিয়েছিল, উইন্ডিজ দলের খেলোয়াড়েরা লম্বা সফরে আগ্রহী নন। সিডব্লুআই তাদের অনুরোধ করেছে সফরের দৈর্ঘ্য ছোট করতে। সে অনুরোধ রেখেই বিসিবি সূচি কাটছাঁট করেছে।

 

১০ জানুয়ারি ঢাকায় পৌঁছানোর পর উইন্ডিজ দলের প্রথম সপ্তাহটা কাটবে স্বাস্থ্য নির্দেশিকা অনুযায়ী কোয়ারেন্টিন–করোনা পরীক্ষা করে। ক্যারিবীয়রা ১৮ জানুয়ারিতে বিকেএসপিতে একটি এক দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। ২০ জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে ১০ মাস পর বাংলাদেশে ফিরবে আন্তর্জাতিক ক্রিকেট। একই ভেন্যুতে ২২ জানুয়ারি সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

 

সিরিজের তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজের পর ২৮ থেকে ৩১ জানুয়ারি এম এ আজিজ স্টেডিয়ামে থাকছে চার দিনের একটি প্রস্তুতি ম্যাচ। ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে শুরু দুই টেস্ট সিরিজের প্রথমটি। ১১ ফেব্রুয়ারি মিরপুরে শুরু সিরিজের শেষ টেস্ট।

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30