‘চ্যাম্পিয়ন ফর পিস’ পুরস্কার পেলেন মেসি

প্রকাশিত: 4:41 PM, December 19, 2020

‘চ্যাম্পিয়ন ফর পিস’ পুরস্কার পেলেন মেসি

ক্রীড়া প্রতিবেদকঃঃ

নিজের অর্জনের খাতায় নতুন করে নাম লিখেই যাচ্ছেন বার্সার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। সেই ধারাবাহিকতায় এবার ২০২০ সালের ‘চ্যাম্পিয়ন ফর পিস’ পুরস্কার জিতলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। মাঠের বাইরে বিভিন্ন কল্যাণমুলক কাজে সম্পৃক্ত থাকার কারণে গতকাল শুক্রবার বার্সা অধিনায়ককে এই পুরস্কারে ভূষিত করে পিস অ্যান্ড স্পোর্ট’ নামের একটি সংগঠন।

 

বিশ্বের বিভিন্ন প্রান্তে মানবতার কল্যাণে অবদান রেখে যাচ্ছেন মেসি। করোনাকালে বার্সেলোনা ও নিজ দেশ আর্জেন্টিনার অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন তিনি। চিকিৎসা সামগ্রী কিনতে ঢেলেছেন কোটি কোটি কোটি টাকা।এ ছাড়া নিজের প্রতিষ্ঠিত ‘লিও মেসি ফাউন্ডেশনের মাধ্যমে সিরিয়া ও আফ্রিকার সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা গ্রহণের ব্যবস্থা করে দেন এই ফুটবল তারকা। আর এসব মানবিক কার্যক্রমেরই স্বীকৃতি দিল ‘পিস অ্যান্ড স্পোর্ট’ নামের একটি সংগঠন।

 

পুরস্কার হাতে নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করে মেসি লিখেছেন, ‘আমার সামাজিক কর্মকাণ্ডের জন্য ২০২০ সালের চ্যাম্পিয়ন ফর পিস পুরস্কার অর্জন করায় আমি সম্মানিত বোধ করছি। দারুণ এই স্বীকৃতির জন্য পিস অ্যান্ড স্পোর্ট-কে ধন্যবাদ। ‘

 

এদিকে, আজ শনিবার মেসির সামনে আরও একটি অর্জন অপেক্ষা করছে। আর মাত্র ২ গোল করতে পারলেই ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের গড়া এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে ভাগ বসাবেন তিনি। সান্তোসের জার্সিতে ১৯ মৌসুম খেলে ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ৬৪৩ গোল করেছিলেন। দুই গোল করলেই এই রেকর্ডে যোগ হবে মেসির নাম।

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30