সিলেট ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২১
ক্রীড়া প্রতিবেদকঃঃ
গত বছরের এপ্রিলে দ্বিতীয় কন্যাসন্তানের বাবা হন একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।২৪ এপ্রিল বিকাল সাড়ে ৪টায় শিশিরের কোলজুড়ে আসে নতুন অতিথি। নতুন অতিথি পুরনো হওয়ার আগেই আরও এক অতিথি আসার সুখবর দিলেন সাকিব।
তৃতীয়বারের মতো বাবা হতে চলেছেন সাকিব। দ্বিতীয় মেয়ের সময় ফেসবুকে ভক্তদের জানিয়েছিলেন সাকিব।সে সময় বড় মেয়ে আলাইনা হাসান অব্রির একটি ছবি পোস্ট করে দ্বিতীয় কন্যার আগমনের ইঙ্গিত দিয়েছিলেন তিনি।এবারও তাই করলেন। কিছুক্ষণ আগে স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বেবি বাম্পের ছবি আপলোড করেছেন সাকিব।
সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবির ক্যাপশনে সাকিব লিখেছেন– ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’ সেই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে। মাত্র ৩০ মিনিটের মধ্যে প্রায় দেড় লাখের বেশি মানুষ রিঅ্যাক্ট দিয়েছেন ছবিটিতে। কমেন্ট করেছেন ১৫ হাজারের বেশি মানুষ। ইতিমধ্যে ছবিটি ২৭০০ জন শেয়ার করেছেন।