সৌরভ গাঙ্গুলিকে চিকিৎসা দিতে কলকাতা যাচ্ছেন দেবি শেঠি

প্রকাশিত: 2:02 PM, January 4, 2021

সৌরভ গাঙ্গুলিকে চিকিৎসা দিতে কলকাতা যাচ্ছেন দেবি শেঠি

ক্রীড়া প্রতিবেদকঃঃ

শনিবার জিম করতে করতে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। কলকাতার এক বেসরকারি হাসপাতালে গেলে জানানো হয়, হৃদরোগে আক্রান্ত হয়েছেন সৌরভ।সোমবার সকালের মেডিকেল বুলেটিনে অবশ্য জানানো হয়েছে, ভারতের সাবেক অধিনায়ক এবং বর্তমান বোর্ড প্রধান আগের চেয়ে অনেক ভালো আছেন।

 

শনিবার চিকিৎসকরা জানিয়েছিলেন, সৌরভের হার্টে তিনটি ব্লক আছে। রবিবার একটি স্টেন্টও বসানো হয়েছে। তবে বাকি ব্লক নিয়ে কী করা হবে, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি চিকিৎসকরা।হৃদরোগ বিশেষজ্ঞ দেবি শেঠিকে বেঙ্গালুরু থেকে চার্টার্ড বিমানে উড়িয়ে আনা হচ্ছে। মঙ্গলবার সকালে পুরো টিম নিয়ে তার কলকাতায় পৌঁছানোর কথা। তারপরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কলকাতার চিকিৎসকরা জানিয়েছেন, সৌরভ এখন বিপদ থেকে মুক্ত। খাওয়া-দাওয়া করছেন, কথাও বলছেন।

 

শনিবার হাসপাতালে ভর্তি হওয়ার পরই রাজ্যের একাধিক মন্ত্রী সৌরভের খোঁজ নিয়েছেন। রবিবার তার খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৌরভের স্ত্রী ডোনাকে ফোন করেছিলেন তিনি। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সৌরভের খোঁজ নেন। সোমবার তাকে দেখতে হাসপাতালে যেতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ। জয় ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্যতম পদাধিকারী।

 

বিজেপির এক সূত্র জানিয়েছে, জয়ের সঙ্গে সৌরভকে দেখতে আসতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরও। আগে অনুরাগ ছিলেন বোর্ডের প্রধান। সৌরভের সঙ্গে তার সম্পর্কও ভালো।

 

দীর্ঘদিন ধরেই সৌরভের রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা চলছে। কোনও কোনও মহল মনে করছে, আগামী নির্বাচনে সৌরভ বিজেপির পক্ষে দাঁড়াতে পারেন। যদিও সৌরভ তা অস্বীকার করেছেন। তিনি অসুস্থ হওয়ার পরও রাজনীতি পিছু ছাড়ছে না। বিজেপি এবং তৃণমূল দু’পক্ষই নিয়মিত তার খোঁজ রাখছে। সূত্র: ডয়েচে ভেলে

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30