অর্ধশতকের পর সাজঘরে ফিরলেন তামিম ইকবাল

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১

অর্ধশতকের পর সাজঘরে ফিরলেন তামিম ইকবাল

ক্রীড়া প্রতিবেদকঃঃ

ব্যক্তিগত অর্ধশতকের পর সাজঘরে ফিরলেন তামিম ইকবাল। দলীয় ১৩১ রানের মাথায় আলজারি জোসেফের বলে আকিল হোসেনের হাতে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমের পথ ধরেন টাইগার দলপতি তামিম। ফেরার আগে দলের বিপর্যয়ের মুখে সাকিবের সাথে গড়েছেন ৯৩ রানের বড় পার্টনাশিপ। আর ফেরার আগে ৬৪ রানের দারুণ এক ইনিংস উপহার দিয়েছেন টাইগার ক্যাপ্টেন।

 

এর আগে চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ওভারেই দলীয় ১ রানের মাথায় এলবিডব্লিউর ফাঁদে পড়েন ওপেনার লিটন দাস।পরে নাজমুল হোসেন শান্তকে নিয়ে ৩৭ রানের জুটি গড়েন তামিম। কিন্তু ৮.৪ ওভারে মায়ার্স এর বলে আবারও সেই এলবিডব্লিউর ফাঁদে পড়েন শান্তও। এরপর সাকিবকে নিয়ে বড় জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান বাঁহাতি ওপেনার তামিম ইকবাল।

 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৩.৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৫৯ রান। উইকেটে থাকা দুই ব্যাটসম্যান সাকিব রয়েছেন ৪৪ এবং মুশফিকুর রহিম অপরাজিত রয়েছেন ১৯ রানে।

Spread the love