সিলেট ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২১
আন্তর্জাতিক ডেস্কঃঃ
রেসিডেন্সি পারমিট নিয়ে ফ্লাইট জটিলতায় আটকে পড়েছিলেন দেড় শতাধিক গ্রিস প্রবাসী বাংলাদেশি। যাদের ফিরে আসাটা ছিল স্বপ্নের মতো। বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস, অভিবাসন বিষয়ক কর্মীদের প্রচেষ্টায় আলোর মুখ দেখতে পেরেছেন গ্রিস প্রবাসী বাংলাদেশিরা।
এখন পর্যন্ত আটকে পড়া প্রবাসীদের মধ্যে ৩৭ জন ট্রাভেল পাস পেয়ে গ্রিসে ফিরেছেন। এতে আটকে পড়া বাকি প্রবাসী বাংলাদেশিদের গ্রিসে ফিরতে কোনো বাধা থাকলো না।