সেরা করদাতার পুরস্কার পাচ্ছেন সাকিব-তামিম-মাশরাফি

প্রকাশিত: 3:50 PM, January 27, 2021

সেরা করদাতার পুরস্কার পাচ্ছেন সাকিব-তামিম-মাশরাফি

ক্রীড়া প্রতিবেদকঃঃ

প্রতি বছরের মতো এবারও সেরা করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড। সম্প্রতি ঘোষিত এই তালিকায় আছেন তিন ক্রিকেটার মাশরাফি বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। বিভিন্ন বিভাগে সেরা করদাতাদের ট্যাক্স কার্ড দেওয়া হবে।

 

ট্যাক্স কার্ডধারীরা যেকোনো জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন। স্থল, জল ও আকাশপথে সরকারি কোটা অনুসারে আসন ও অন্যান্য সুবিধা পাবেন তারা। কার্ডধারী ও তাদের পরিবারের সদস্যরা চিকিৎসা সুবিধা ও নাগরিক সেবার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন।

 

জাতীয় ট্যাক্সকার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী ২০১৯-২০২০ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে যাচাই-বাছাই করে বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সেরা করদাতা নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৭৬ ব্যক্তি, ৫৫ প্রতিষ্ঠান ও অন্যান্য ১২।

 

ক্রিকেটারদের মধ্যে কর অঞ্চল ৭-এর সাকিব আল হাসান এবং কর অঞ্চল ১-এর তামিম ইকবাল ও মাশরাফি বিন মোর্ত্তজা নির্বাচিত হয়েছেন। খেলোয়াড় ক্যাটাগরিতে সেরা করদাতা নির্বাচিত এই তিনজন পাচ্ছেন ট্যাক্স কার্ড।

 

তিনজনের মধ্যে সর্বোচ্চ করদাতা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্বিতীয় সর্বোচ্চ করদাতা উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল এবং তৃতীয় সর্বোচ্চ করদাতা সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি।

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30