টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: 12:43 PM, February 3, 2021

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়াপ্রতিবেদকঃঃ

প্রায় এক বছরের বিরতির পর আবার টেস্ট ক্রিকেট খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টাইগারদের তৃতীয় সিরিজের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।

 

চট্টগ্রামে এখন পর্যন্ত হওয়া ১৯ টেস্টে টস জেতা দল ম্যাচ জিতেছে ৭টি, হেরেছে ৬ ম্যাচ। টস জিতে আগে ব্যাট করা দল ১৬ ম্যাচের মধ্যে জিতেছে ৬টি আর হেরেছে ৪টি।করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গেল বছরের ফেব্রুয়ারির পর কোনো টেস্ট ম্যাচ খেলেনি বাংলাদেশ। দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেটেই বাইরে থাকতে হয়েছে। অবশেষে জানুয়ারিতে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ক্রিকেটে ফেরে বাংলাদেশ। এবার টেস্ট ফরম্যাটে ফেরার পালা।

 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সবশেষ টেস্ট সিরিজের দুই ম্যাচেই সহজে জিতেছিল বাংলাদেশ। তাই এবারও জয়ের জন্য আশাবাদী টাইগাররা।এ পর্যন্ত ১১৯টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ১৪টিতে জয় ও ৮৯টিতে হার। ৪৩ ম্যাচে ইনিংস ব্যবধানে হারের স্বাদও নিয়েছে বাংলাদেশ। বাকি ১৬ টেস্টে ড্র করেছে তারা।

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30