নববধূ নিয়ে রোমান্টিক সময় পার করছেন বুমরাহ

প্রকাশিত: 5:42 PM, March 19, 2021

নববধূ নিয়ে রোমান্টিক সময় পার করছেন বুমরাহ

ক্রিড়া প্রতিবেদকঃঃ

আহমেদাবাদে ভারত দল যখন ইংল্যান্ড বধ মিশনে ব্যস্ত তখন গোয়ায় নববধূ সানজানাকে নিয়ে রোমান্টিক সময় পার করছেন ভারত দলের পেসার জাসপ্রিত বুমরাহ।গত ১৫ মার্চ রাতে ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে টেলিভিশনের ক্রীড়া সঞ্চালিকা সানজানা গণেশানের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন বুমরাহ।

 

নিজের বিয়েকে নিয়ে একটু বেশি কড়াকড়ি ছিলেন বুমরাহ।  অনুষ্ঠানে অতিথিদের মোবাইল ফোন আর ক্যামেরা নিতে দেননি।বিয়ে সংক্রান্ত কোনো ছবিই যাতে তাদের অজান্তে প্রকাশ না পায় সেজন্যই এতো সব কড়াকড়ি। তাই বলে কী ভক্ত-অনুরাগীদের নিরাশ করবেন?না, সময়মতো বুমরাহ আর সানজানা নিজেরাই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন তাদের বিয়ের কয়েকটি মূহূর্তের ছবি ও ভিডিও।

 

 

যা প্রকাশের পর পরই নেটদুনিয়ায় ভাইরাল।প্রথমে বুমরাহ নিজের টুইটার হ্যান্ডেলারে প্রকাশ করেছিলেন, সাতপাকে ঘোরার ছবি। ভক্তদের কৌতূহল মেটাতে এবার বুমরাহ প্রকাশ করেছেন বিবাহোত্তর সংবর্ধনার ছবি।  ৪ ঘণ্টা আগে আপলোড করা ছবিটি নেটদুনিয়ায় ভাইরাল এখন।টুইটটিতে ৭৩ হাজারের মতো লাভ রিয়েক্ট পড়েছে ইতোমধ্যে।  রিটুইট হয়েছে ৪ হাজারের মতো।

 

 

ওই টুইটে রোমান্সে টইটুম্বর ক্যাপশন দিয়েছেন বুমরাহ। লিখেছেন, ‘শেষ কয়েক দিনে যা ঘটেছে, তাকে জাদু বললেও কম হবে। যারা আমাদের ভালোবাস ও শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ।প্রথমে গুঞ্জন ছিল দক্ষিণী অভিনেত্রী রাশি খান্নার সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন বুমরাহ।পরে আনন্দবাজারসহ ভারতের বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়— রাশি খান্না নন, দক্ষিণের আরেক জনপ্রিয় অভিনেত্রী অনুপমাকে বিয়ে করছেন এ সিমার পরে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল, রাশি বা অনুপমার কেউই বুমরাহর জীবনসঙ্গী হবেন না। কোনো অভিনেত্রীকেই বিয়ে করছেন না এ পেসার। বুমরাহর সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন ক্রীড়া সম্প্রচারক সানজানা গানেশান।

 

 

ভারতের মিডিয়া জগতে বেশ পরিচিত নাম সানজানা। ২০১৪ সালের মিস ইন্ডিয়া ফাইনালিস্ট ছিলেন তিনি।ভারতের বিনোদনজগতে আলোচিত-সমালোচিত অনুষ্ঠান এমটিভি স্প্লিটসভিলাতে অংশ নিয়ে পরিচিতি বাড়ে তার।পরে ক্রীড়া সম্প্রচারক চ্যানেল স্টার স্পোর্টসের বেশ কিছু অনুষ্ঠান সঞ্চালনা করেন।  এর পরই সেলিব্রেটিতে পরিণত হন সানজানা।

 

ধারণা করা হচ্ছে, স্টার স্পোর্টসের কাভার করা কোনো ক্রিকেট সিরিজেই বুমরাহ-সানজানার পরিচিত হওয়া। সেখান থেকেই প্রেম। গত সোমবার প্রেমের পরিণতি দিলেন এ যুগল।

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30