নিজেদের ব্যাটিং নিয়ে অনেক গর্ব করেন তামিম

প্রকাশিত: 12:06 PM, March 20, 2021

নিজেদের ব্যাটিং নিয়ে অনেক গর্ব করেন তামিম

ক্রিড়া প্রতিবেদকঃঃ

প্রস্তুতিটা দুর্দান্ত হয়েছিল বাংলাদেশ টিমের। ডানেডিনের কন্ডিশনটাও মানিয়ে নিয়েছিলেন তারা।কোচ ডমিঙ্গো ও অধিনায়ক তামিমের মুখেও ছিল উচ্ছ্বাস। ভালো কিছু একটা করে দেখাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছিলেন দুজন।কিন্তু মাঠে তার উল্টো চিত্রটাই দেখা গেল। তামিমদের পাড়ার ক্রিকেটার বানিয়ে ছাড়ল নিউজিল্যান্ড।

 

মাত্র ১৩১ রানে বাংলাদেশকে গুটিয়ে দেওয়ার পর ১৭২ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে গেল কিউইরা। তাও আবার ৮ উইকেট হাতে রেখে।মূলত কিউই পেসারদের তোপে উড়ে গেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। দলের হয়ে সর্বোচ্চ রান মাহমুদউল্লাহ রিয়াদের, মাত্র ২৭।

 

এমন বিশাল ব্যবধানের পরাজয়ের প্রধান কারণই ব্যাটমসম্যানদের ব্যর্থতা।  যদিও ম্যাচ শেষে অধিনায়ক তামিম জানালেন, নিজেদের ব্যাটিং নিয়ে অনেক গর্ব করেন তারা।ম্যাচ শেষে হারের কারণ জানাতে গিয়ে তামিম বলে, ‘আমার মনে হয়েছে আমরা খুব বেশি আলগা শট খেলেছি। তারা ভালো বল করেছে।

 

সে সুযোগ নিয়েছে। কিন্তু আমরা কিছু বাজে শট খেলেছি। আমাদের নিজেদেরই দোষ। আমরা নিজেদের ব্যাটিং নিয়ে অনেক গর্ব করি। সেটা আজ কাজে লাগেনি। ১৩১ এই উইকেটে যথেষ্ট রানের কাছাকাছি না। আশা করি ভুলগুলো ধরতে পারব এবং পরের ম্যাচে ভুল এড়িয়ে চলব। আগেই বলেছি, আমরা আমাদের ব্যাটিং নিয়ে অনেক গর্ব করি।

 

এমন বক্তব্য দিয়ে তামিম হয়তো বোঝাতে চাইছেন, যে ওয়ানডের ব্যাটিং নিয়ে বাংলাদেশ দল গর্ব করে সেই ব্যাটিংয়ের কারণেই আজ প্রথম ম্যাচে দলের এমন ভরাডুবি। ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে এই ব্যাটিং দুর্বলতা নিয়েই কাজ করবেন টাইগাররা।

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30