করোনার জন্য স্থগিত জাতীয় লিগ

প্রকাশিত: 4:56 PM, April 2, 2021

করোনার জন্য স্থগিত জাতীয় লিগ

ক্রিড়া প্রতিবেদকঃঃ

ঘরোয়া ওয়ানডে ও টি-কাপের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরের মাঠে সফল আন্তর্জাতিক সিরিজ আয়োজন করেছে। এরপরই বোর্ড মাঠে নামায় জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। কিন্তু করোনার প্রকোট বেড়ে যাওয়ায় স্থগিত করে দেওয়া হয়েছে প্রথম শ্রেণির এই ক্রিকেট লিগ।যদিও বিসিবি বলছে স্থগিত নয় এনসিএলের মধ্যে থাকা বিরতি বাড়িয়ে দেওয়া হয়েছে।জাতীয় লিগের শুরুতেই থাবা বসায় করোনা। মঙ্গলবার (৩০ মার্চ, ২০২১) তাই ভেন্যু সংখ্যা কমিয়ে দুইয়ে নামিয়ে আনা হয়েছিল। ম্যাচ গড়াচ্ছিল বিকেএসপি ও কক্সবাজারে।

 

কিন্তু কক্সবাজারে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ায় স্থগিতই করতে হলো এনসিএল।তবে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)নিজামউদ্দিন চৌধুরী বিষয়টিকে বিরতি বলছেন, ‘এনসিএল পুরোপুরি বন্ধ করা হয়নি। দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের মধ্যে একটা বিরতি রয়েছে। সেটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। আগামী দু-তিন দিনের মধ্যেই সিদ্ধান্ত নেব, কবে থেকে তৃতীয় রাউন্ড শুরু করা যায়।

 

তিনি জানান, বাড়তি সতর্কতার অংশ হিসেবে এই বিরতি বাড়ানো হয়েছে। কারণ আট দলের সবার নিরাপত্তা দেওয়া কঠিন, সেজন্য পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবেন তারা। এনসিএলে অংশ নেওয়া বেশ কিছু ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন। সব দলে এভাবে করোনা ঢুকে পড়লে খেলা চালানো কঠিন হয়ে যাবে বলে আগে থেকে বোর্ড বিরতির সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30