মালয়েশিয়ায় ১৯১ বাংলাদেশিসহ ২৬৯ জন আটক

প্রকাশিত: 4:37 PM, April 8, 2021

মালয়েশিয়ায় ১৯১ বাংলাদেশিসহ ২৬৯ জন আটক

আন্তর্জাতিক ডেস্কঃঃ

মালয়েশিয়ান পুলিশ রাজধানী কুয়ালালামপুরের একটি নির্মাণাধীন অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে ২৬৯বিদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন পুলিশ। বসবাসের বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়।

 

আটককৃতদের মধ্যে ১৯১ জন বাংলাদেশি, ইন্দোনেশিয়ান ৪৪ পুরুষ ও ১৩ নারী, মিয়ানমারের ১৮ পুরুষ ও একজন নারী। এ ছাড়া ভিয়েতনামের দুজন নারী রয়েছেন। তাদের বেশির ভাগই সেখানে কর্মরত ছিলেন।

 

স্থানীয় সময় বুধবার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক খাইরুল দজাইমি দাউদ বিষয়টি নিশ্চিত করেছেন।এ ইন্দোনেশিয়ার একজন অবৈধ শ্রমিক ৩৫তলা কন্ডোমিনিয়ামের তৃতীয় তলা থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।পুলিশ জানায়, জাতীয় নিবন্ধন বিভাগ, সিভিল ডিফেন্স ফোর্স এবং শ্রম বিভাগের প্রায় ১২০ জন কর্মকর্তা ও কর্মী সমন্বিতভাবে অভিযান পরিচালনা করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30