আনুশকা শক্তির পরীক্ষা দিলেন কোহলির কাছে

প্রকাশিত: 7:31 PM, April 9, 2021

আনুশকা শক্তির পরীক্ষা দিলেন কোহলির কাছে

ক্রিড়া প্রতিবেদকঃঃ

ভারতের তারকা দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মার নতুন একটি ভিডিও ভাইরাল হয়েছে। কয়েক সেকেন্ডের ওই ভিডিও দেখে মনে হচ্ছে— মজার ছলে স্বামীর কাছে নিজের শক্তির পরিচয় দিচ্ছেন সদ্য মা হওয়া এই অভিনেত্রী। ভিডিওতে দেখা গেছে, স্বামী ও ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলিকে পেছন থেকে জড়িয়ে ধরে তুলছেন আনুশকা। প্রথমে নিজেরই বিশ্বাস হচ্ছিল না যে তিনি কোহলিকে তুলে ধরেছেন।

 

তার পর আবারও জীবনসঙ্গীকে উঁচু করেন আনুশকা। এ সময় বিরাটকে উদ্দেশ্য করে অভিনেত্রীকে বলতে শোনা যায়— ‘তুমি কিন্তু নিজে নিজে উঁচু হবা না। নিজেকে তোলার চেষ্টা করবা না। আমি নিজেই তোমাকে তুলতে পারব। বিরাটও তার কথা সায় দিয়ে মাথা নাড়ান। আনুশকা শর্মা তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন একটি ভিডিও। ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন— ‘আমি কি পেরেছি!’

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30