সিলেট |
প্রকাশিত: 1:08 PM, May 20, 2021
ক্রিড়া প্রতিবেদকঃঃ
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঠে নামার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। সাভারের বিকেএসপির ৪ নম্বর মাঠে সকাল পৌনে ১০টায় শুরু হয়েছে আন্তঃস্কোয়াড এই প্রস্তুতি ম্যাচটি। দুই দলে ভাগ হয়ে মাঠে নেমেছেন টাইগার ক্রিকেটাররা। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সবুজ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সবুজ দলের উদ্বোধনী জুটিতে ১০ ওভার শেষে সংগ্রহ ৪৫ রান। দুই বাঁহাতি ওপেনার নাঈম শেখ ৩১ ও সৌম্য সরকার ১২ রানে অপরাজিত থেকে ব্যাট করছেন। লাল দল স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম ।
সবুজ দল স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাইম শেখ, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।