সিলেট |
প্রকাশিত: 1:16 PM, May 23, 2021
ক্রীড়া প্রতিবেদকঃঃ
অবশেষে শঙ্কা কাটল। করোনা থামাতে পারেনি ম্যাচ। স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ নির্ধারিত সময়েই মাঠে গড়াচ্ছে।ইতোমধ্যে টস হয়ে গেছে। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
শ্রীলঙ্কার বিপক্ষে কখনই ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এবার অপেক্ষাকৃত তরুণ দলের চাইতে অভিজ্ঞ বাংলাদেশই ফেভারিট। তার ওপর আবার হোম কন্ডিশন।
সব মিলিয়ে এই সিরিজ নিয়ে বাংলাদেশ সমর্থকদের প্রত্যাশা একটু বেশি। ইতিহাস বলছে, এশিয়া কাপ ও অন্যান্য বৈশ্বিক আসরে বাংলাদেশ আর শ্রীলঙ্কা এখন পর্যন্ত ৮টি ওয়ানডে সিরিজ খেলেছে। সেখানে শ্রীলঙ্কা জিতেছে ৬ সিরিজ। দুটি সিরিজ ১-১ এ অমীমাংসিত থেকে গেছে।
আর ৫ বার সিরিজে টাইগারদের হোয়াইটওয়াশ (৩-০ তে) করেছে লঙ্কানরা। এছাড়া একটি মাত্র সিরিজে বাংলাদেশ লড়াই করে শেষ পর্যন্ত ২-১ এ হার মানে। সেটা ২০০৬ সালে দেশের মাটিতে।