করোনায় আক্রান্ত ইমরুল কায়েস ও তুষার ইমরান

প্রকাশিত: 1:47 PM, May 29, 2021

করোনায় আক্রান্ত ইমরুল কায়েস ও তুষার ইমরান

ক্রীড়া প্রতিবেদকঃঃ

করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা ইমরুল কায়েস ও তুষার ইমরান। আজ শনিবার বিসিবির মেডিকেল বিভাগের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।  তিনি বলেছেন, ‘গতকাল আমরা ৩৩১ জনের করোনা পরীক্ষার নমুনা নিয়েছিলাম। সেখানে ৫ জনের পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এর মধ্যে ইমরুল কায়েস ও তুষার ইমরান রয়েছেন। বাকি তিনজন ক্লাব কর্মকর্তা। আজ আবার তাদের পরীক্ষা করা হবে।’

 

এর আগে নমুনা দেওয়া ঢাকা লিগের ২৬৯ জন খেলোয়াড় ও কর্মকর্তার মধ্যে আক্রান্ত হয়েছেন ৯ জন। তবে একদিন আগেই ফের তাদের দ্বিতীয় পরীক্ষা করা হয়। সে পরীক্ষার ফলে সবাই নেগেটিভ প্রমাণিত হয়েছে।

 

লিগ শুরুর আগে ক্রিকেটারদের করোনা পরীক্ষা নিয়ে বিসিবির মেডিকেল বিভাগ বলেছে, ‘এর বাইরে আমরা আজ অফিশিয়াল করোনা পরীক্ষার নমুনা নিচ্ছি। এই পরীক্ষায় যারা নেগেটিভ আসবেন, তারা হোটেলে জৈব সুরক্ষা বলয়ের ভেতর প্রবেশ করবেন। নমুনা নেওয়াদের মধ্যে খেলোয়াড় ছাড়াও ম্যাচ অফিশিয়াল এবং শ্রীলঙ্কার বিপক্ষে খেলা জাতীয় দলের ক্রিকেটাররা রয়েছেন।’

 

উল্লেখ্য, আগামী ৩১ মে শুরু হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। গত মার্চে স্থগিতের পর ফের মাঠে গড়াচ্ছে এই টুর্নামেন্ট। খেলা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। তার আগে ২৯ মে জৈব সুরক্ষা বলয়ে ঢুকবে দলগুলো। সুরক্ষা বলয়ের জন্য চারটি হোটেল নির্ধারণ করা হয়েছে। ইন্টারকন্টিনেন্টাল, আমার-ই, ওয়েস্টিন ও ফোর পয়েন্টস বাই শেরাটনে থাকবেন ক্রিকেটার-কর্মকর্তারা।

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30